Home / Entertainment / বাগদান সেরেও বিয়ে ভেঙেছেন যেসব বলিউড তারকা

বাগদান সেরেও বিয়ে ভেঙেছেন যেসব বলিউড তারকা

রণবীর সিং-দীপিকা পাড়ুকান, রণবীর কাপুর-আলিয়া ভাট, সিদ্ধার্থ মালহোত্রা-কিয়ারা আদবানি, ভিকি কৌশল-ক্যাটরিনা কাইফ— সাম্প্রতিককালে বলিপাড়ার এই তারকা জুটিরা যেন সবসময় ক্যামেরাশিকারিদের নজরে। তাদের অভিনয়জীবনের পাশাপাশি বিবাহিত জীবন নিয়েও ক্রমাগত আলোচনা চলতে থাকে। 

কিন্তু বলিপাড়ায় এমন বহু তারকা রয়েছেন, যারা অন্য তারকার সঙ্গে বাগদানপর্ব সারলেও শেষ পর্যন্ত তাদের সম্পর্ক বিয়ের পিঁড়ি পর্যন্ত গড়ায়নি। সালমান খান থেকে শুরু করে এ তালিকায় রয়েছে অক্ষয় কুমারের মতো বলি তারকার নাম।

নব্বইয়ের দশক থেকে বলিপাড়ায় নিজের পরিচিতি গড়ে তোলেন বলি অভিনেতা রণধীর কাপুরের কন্যা কারিশমা কাপুর। অমিতাভ বচ্চনের পুত্র অভিষেক বচ্চনের সঙ্গে বেশ কয়েক বছর সম্পর্কে ছিলেন তিনি। ২০০০ সালে ‘রিফিউজি’ ছবির মাধ্যমে বলিপাড়ায় আত্মপ্রকাশের দুই  বছরের মধ্যে কারিশমার সঙ্গে বাগদানপর্ব সেরে ফেলেন অভিনেতা। কিন্তু তাদের সম্পর্ক বেশি দিন টেকেনি।

২০০৩ সালে শিল্পপতি সঞ্জয় কাপুরের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন কারিশমা। ২০০৭ সালে বলি অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনের সঙ্গে গাঁটছড়া বাঁধেন অভিষেক।

আশি থেকে নব্বইয়ের দশকে বলিপা়ড়ায় পরিচিতি তৈরি করে ফেলেন অভিনেত্রী সংগীতা বিজলানি। কানাঘুষা শোনা যায়, সালমান খানের সঙ্গে বিয়ের কথা ছিল তার। দুই তারকার বাগদানপর্ব সেরে ফেলার পর বিয়ের পিঁড়ি পর্যন্ত পৌঁছানোর আগেই বিচ্ছেদ হয়ে যায় দুজনের।

ঐশ্বরিয়া রাই বচ্চনের সঙ্গে বিবেক ও’বেরয়ের সম্পর্ক নিয়ে বলিপাড়ায় কম আলোচনা হয়নি। বলিপাড়া সূত্রে খবর, সালমানের সঙ্গে সম্পর্কে ইতি টানার পর বিবেকের সঙ্গে সম্পর্কে জড়ান ঐশ্বরিয়া। কিন্তু তাদের সম্পর্কের আয়ু বেশি দিনের ছিল না।

কানাঘুষা শোনা যায়, ঐশ্বরিয়ার সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে গুরপ্রিত গিল নামে এক মডেলের সঙ্গে বাগদানপর্ব সেরে ফেলেছিলেন বিবেক। কিন্তু ঐশ্বরিয়ার সঙ্গে আলাপ হওয়ার পর ধীরে ধীরে গুরপ্রিতের সঙ্গে দূরত্ব তৈরি হতে থাকে বিবেকের। 

বলিপাড়ার একাংশের দাবি, ঐশ্বরিয়ার সঙ্গে সম্পর্কে জড়ানোর পর গুরপ্রিতের সঙ্গে সম্পর্কে ইতি টানেন অভিনেতা।

নব্বইয়ের দশকে বড়পর্দায় জুটি হিসেবে দর্শকের মনে জায়গা করে নেন বলি অভিনেতা অক্ষয় কুমার ও অভিনেত্রী রাভিনা ট্যান্ডন। ১৯৯৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘মোহড়া’ ছবিতে দুই তারকার সম্পর্কের রসায়ন দর্শকের প্রশংসা কুড়োয়। কিন্তু ক্যামেরার পেছনেও তাদের রসায়ন যে জমে উঠেছিল বলিপাড়ায় মাঝেমধ্যেই তা নিয়ে কানাঘুষা শোনা যেত।

আরও পড়ুন: 

বলিপাড়া সূত্রে খবর, কয়েক বছর সম্পর্কে থাকার পর দুই পরিবারের উপস্থিতিতে বাগদানপর্ব সারেন অক্ষয় ও রাভিনা। কিন্তু ১৯৯৮ সালে দুই তারকা তাদের সম্পর্কে ইতি টানেন।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *