Home / Entertainment / বহুদিন পর প্রাক্তনের মুখোমুখি দীপিকা, কী ঘটল?

বহুদিন পর প্রাক্তনের মুখোমুখি দীপিকা, কী ঘটল?

মুম্বাই বিমানবন্দরে হঠাৎ করে দেখা হয়ে গেল বলিউড জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের সঙ্গে অভিনেতা রণবীর কাপুরের। সেখানে সাবেক দুই প্রেমিক-প্রেমিকাকে উষ্ণ আলিঙ্গন করতেও দেখা যায়। সম্প্রতি এমন একটি মুহূর্তের  ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়ে পড়ে।

সেখানে দেখা যায়, দীপিকা পাড়ুকোন একটি গাড়িতে বসে আছেন এবং সেখানে রণবীর কাপুর প্রবেশ করছেন। রণবীরকে দেখে দীপিকা উঠে দাঁড়ান এবং তাকে আলিঙ্গন করেন। শুধু তাই নয়, দীপিকা নিজের পাশে রণবীরকে বসার জন্য জায়গা করে দেন। 

এমন দৃশ্য দেখে সামাজিক মাধ্যমের নেটিজেনরা ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ সিনেমার জনপ্রিয় জুটি ‘নয়না’ ও ‘বানি’র কথা স্মরণ করেন। তাদের পুরোনো বন্ধুত্ব ও পারস্পরিক সম্মানবোধ আবারও অনুরাগীদের মুগ্ধ করেছে বলে জানান।

উল্লেখ্য, একটা সময় অভিনেতা রণবীর কাপুর ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের প্রেমের সম্পর্ক ছিল। সেই সম্পর্ক ভেঙে গেলেও তাদের বন্ধুত্বে কোনো ছেদ পড়েনি। দুজনই এখন বিবাহিত এবং নিজ নিজ জীবনে প্রতিষ্ঠিত। রণবীর যেমন অভিনেত্রী আলিয়া ভাটের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। অন্যদিকে দীপিকা পাড়ুকোনও অভিনেতা রণবীর সিংয়ের স্ত্রী। তারা দুজনে বেশ সুখী জীবনযাপন করছেন।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *