Home / Entertainment / বলিউড তারকা রাখি সাওয়ান্ত গ্রেফতার

বলিউড তারকা রাখি সাওয়ান্ত গ্রেফতার

মুম্বাই পুলিশের হাতে আটক হয়ে আবারও শিরোনামে এলেন ভারতীয় বিতর্কিত মডেল ও অভিনেত্রী রাখি সাওয়ান্ত। বলিউড অভিনেত্রী শার্লিন চোপড়ার দায়ের করা অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার তাকে মুম্বাই পুলিশ গ্রেফতার করে। 

rnrn

বয়সে ছয় বছরের ছোট প্রেমিককে বিয়ে, নাম পরিবর্তনসহ বিভিন্ন বিষয় নিয়ে কয়েক দিন ধরেই আলোচনায় ছিলেন ভারতীয় মডেল রাখি সাওয়ান্ত।

rnrn

তার বিরুদ্ধে গত বছর মানহানির মামলা করেছিলেন বলিউড অভিনেত্রী শার্লিন চোপড়া। সেই অভিযোগের ভিত্তিতে আজ রাখিকে গ্রেফতার করা হয়। শার্লিন নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে এই সংবাদ প্রকাশ করেন।

rnrn

গত বছর বলিউড পরিচালক ও প্রযোজক সাজিদ খানের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ করেন শার্লিন চোপড়া। শুধু শার্লিন নন, বলিউডে ‘মিটু’ আন্দোলন চলাকালীন সাজিদ খানের বিরুদ্ধে সরব হন মোট ৯ জন মহিলা।

rnrn

মুম্বাই পুলিশের কাছে সাজিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন শার্লিন। অভিনেত্রী এ-ও দাবি করেন, সাজিদ খান প্রভাবশালী হওয়ায় মুম্বাই পুলিশের কাছ থেকে কোনো সাহায্য পাচ্ছেন না তিনি। সেই সময় সাজিদের বিরুদ্ধে শার্লিনের অভিযোগ নিয়ে মুখ খোলেন রাখি সাওয়ান্ত।

rnrn

এরপর তাদের মধ্যে শুরু হয় বাগ্‌যুদ্ধ। একপর্যায়ে রাখিকে নিয়ে করা শার্লিনের মন্তব্যের জেরে রাখির ব্যক্তিগত জীবনে ক্ষতি হয়েছে বলে গত বছর ৫ নভেম্বর তার বিরুদ্ধে মামলা করেন রাখির আইনজীবী। 

rnrn

‘সাজিদ খানের বিরুদ্ধে কেউ সাক্ষ্য দেয়নি, কেন পুলিশ কোনো পদক্ষেপ নেবে? শাড়ি পরে, মেকআপ করে অন্যকে দোষারোপ করতে লজ্জা করে না! মুম্বাই পুলিশ জানে কোন মামলায় দম নেই’,— শার্লিনকে কটাক্ষ করে মন্তব্য করেন রাখি। 
rnএমনকি শার্লিনকে ‘শুধরানোর’ সবকও দেন ‘বিগ বস’ খ্যাত এই তারকা। রাখির এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে গত বছর নভেম্বরেই থানায় এফআইআর দায়ের করেন শার্লিন। সেই এফআইআর-এর ভিত্তিতেই আটক হলেন রাখি।

যুগান্তর ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *