‘বনলতা এক্সপ্রেস’ প্রথম বাংলাদেশি সিনেমা হিসেবে ৪ লাখ ডলারের ক্লাবে

Written by

in

ঢালিউড নির্মাতা তানিম নূরের ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমাটি এর মধ্যেই আমেরিকায় মুক্তি পেয়েছে। কানাডা ও যুক্তরাষ্ট্রে মুক্তির পর থেকেই দারুণ সাড়া ফেলেছে এ সিনেমাটি। বর্তমানে এ সিনেমাটি উত্তর আমেরিকার ২১টি হলে প্রদর্শনী চলছে। এর মধ্যে বক্স অফিসে একের পর এক নতুন রেকর্ড গড়ে চলেছে। মাত্র দুই সপ্তাহেই শীর্ষে থাকা ‘হাওয়া’-র লাইফটাইম আয় ছাড়িয়ে গেছে তারকাবহুল সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’। 

বুড়িগঙ্গা টকিজ প্রযোজিত ও হইচই প্রডাকশন সহপ্রযোজিত ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমায় অভিনয় করেছেন অভিনেতা মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, ইন্তেখাব দিনার, অভিনেত্রী জাকিয়া বারী মম, আজমেরী হক বাঁধন, সাবিলা নূর, শরীফুল রাজ, শ্যামল মাওলা, আরেফিন জিলানী, লাবণ্য চৌধুরী, মাশা প্রমুখ।

‘বনলতা এক্সপ্রেস’ এর মধ্যে প্রথম বাংলাদেশি সিনেমা হিসেবে উত্তর আমেরিকায় চার লাখ ডলারের ক্লাবে প্রবেশ করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন এ সিনেমার আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রোর প্রেসিডেন্ট মোহাম্মদ অলিউল্লাহ সজীব।

তিনি বলেন, ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমা মুক্তির প্রথম ১৭ দিনেই উত্তর আমেরিকায় চার লাখ এক হাজার ডলার গ্রস কালেকশন অর্জন করেছে। শুধু তা-ই নয়, তৃতীয় সপ্তাহেও দারুণ ব্যবসা করছে সিনেমাটি। তৃতীয় সপ্তাহে ‘বনলতা এক্সপ্রেস’ রেকর্ড ৪০ হাজার ডলার গ্রস কালেকশন তুলেছে।

বিনোদন ডেস্ক

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *