Home / Entertainment / ‘বদনজর’ এড়াতে প্রেমিককে এতদিন প্রকাশ্যে আনেননি অভিনেত্রী

‘বদনজর’ এড়াতে প্রেমিককে এতদিন প্রকাশ্যে আনেননি অভিনেত্রী

সাত বছর আগে থেকেই পরিচয়। সেই পরিচয় থেকেই প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ২৩ জুন বিয়ে করেছেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা ও অভিনেতা জহির ইকবাল। তাদের দুজনের মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক থাকলেও তা আড়াল করে গেছেন।

প্রেমিক জহিরকে এতদিন প্রকাশ্যে না আনার ব্যাখ্যা দিলেন অভিনেত্রী। তিনি জানিয়েছেন, ‘কুনজর’ লাগার ভয়েই এতদিন প্রেমিককে প্রকাশ্যে আনেননি।

সোনাক্ষী বলেছেন, ‘আমি মনে করি ব্যক্তিগত বিষয়গুলো সর্বদা ব্যক্তিগত রাখা ভালো। আপনি ইতোমধ্যেই লাইমলাইটে রয়েছেন; সবাই আপনার সম্পর্কে সব জানে। আপনার কাছে এত প্রিয় কিছু নিজের জন্য রাখা উচিত। আমাদের দেখা হয়েছিল, আমরা প্রেমে পড়েছিলাম, আমরা বাইরে যেতে শুরু করেছিলাম। আমি খুব তাড়াতাড়ি বুঝতে পেরেছিলাম যে এটি স্থায়ী হবে।’

বলিউডের কিংবদন্তি অভিনেতা সালমান খানের ঘনিষ্ঠ বন্ধু ব্যবসায়ী ইকবাল রতনসির ছেল জহির ইকবাল। সালমানের হাত ধরেই বলিউডে অভিষেক হয় জহির ইকবালের। একটি পার্টিতে সালমান খানই অভিনেত্রী সোনাক্ষীর সঙ্গে জহির ইকবালের পরিচয় করিয়ে দেন। সেই পরিচয় থেকেই প্রেমের পরিণতি। 

সোনাক্ষী এবং জহির প্রেম করার শুরুর দিনেই বিবাহবন্ধনে আবদ্ধ হন। সেদিন মুম্বাইয়ের রেস্তোরাঁ বাস্তিয়ানে গ্র্যান্ড রিসেপশনের আয়োজন করেন তারা। সোশ্যাল মিডিয়ায় বিয়ের আনুষ্ঠানিক ছবি পোস্ট করে দুজনে লিখেছেন- ‘সাত বছর আগের (২৩.০৬.২০১৭) এই দিনে আমরা একে অপরের সঙ্গে পরিচিত হই। আমরা ভালোবাসাকে তার বিশুদ্ধতম রূপে দেখেছি এবং এটিকে ধরে রাখার সিদ্ধান্ত নিয়েছি। আজ সেই ভালোবাসা আমাদের সব চ্যালেঞ্জ মোকাবেলা করে সামনের দিকে এগিয়ে নিচ্ছে।’

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *