Home / Entertainment / বক্স অফিসে রণবীর-আলিয়ার ‘প্রেম কাহানি’র রেকর্ড

বক্স অফিসে রণবীর-আলিয়ার ‘প্রেম কাহানি’র রেকর্ড

বলিউড পরিচালক করণ জোহর প্রায় সাত বছর বিরতির পর বক্স অফিসে ফিরে এসেছেন। এ বছর ইন্ডাস্ট্রিতে ২৫ বছর পূর্ণ করলেন তিনি। ক্যারিয়ারে হাতেগোনা ছবি পরিচালনা করেছেন করণ, যার বক্স অফিসের সাফল্য প্রশ্নাতীত। ‘কুছ কুছ হোতা হ্যায়’ পরিচালকের সাত নম্বর ছবি ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’। 

মুক্তির প্রথম দিন সিনেমাটি প্রায় ১১ দশমিক ৫০ কোটি রুপি আয় করে। সিনেমাটি প্রেক্ষাগৃহে তিন সপ্তাহ পার করে ফেলেছে। ভারতের বক্স অফিসের ১৪০ কোটি রুপি আয়সহ বিশ্বব্যাপী এর আয় ৩০০ কোটি রুপি অতিক্রম করছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

এ সিনেমায় পাঞ্জাবি ছেলে রকি ও বাঙালি মেয়ে রানির প্রেমের গল্প উঠে এসেছে। শিক্ষিত, সংস্কৃতিমনা বাঙালি পরিবারের সাংবাদিক মেয়ে রানি; অন্যদিকে বেশি পড়াশোনা না জানা, ফিটনেস-পাগল, ধনী পরিবারের ছেলে রকি। দুই ভিন্ন সংস্কৃতির মানুষের পরস্পরের প্রেমে পড়া এবং তাদের প্রেম পূর্ণতা পাওয়া নিয়ে কাঠখড় পোড়ানোর গল্প নিয়ে এগিয়েছে এ সিনেমা।

সিনেমাটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জয়া বচ্চন, শাবানা আজমি ও ধর্মেন্দ্র। পর্দায় আরও দেখা গেছে কলকাতার অভিনয়শিল্পী চূর্ণী গঙ্গোপাধ্যায় ও টোটারায় চৌধুরীকেও।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *