Home / Entertainment / ফেসবুকেই সুখবর দেন ঈশানা

ফেসবুকেই সুখবর দেন ঈশানা

দীর্ঘদিন অস্ট্রেলিয়ায় বসবাস করছেন ছোটপর্দার অভিনেত্রী ঈশানা ও সারিফ দম্পতি। সেখান থেকেই ভক্তদের সুখবর দেন অভিনেত্রী। বুধবার দুপুরে নিজের ফেসবুকে বেবিবাম্পের ছবি দিয়ে মা হওয়ার খবর জানান তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বেবি বাম্পের ছবি প্রকাশ হওয়ার পর ঈশানার পোস্টে শুভকামনা জানিয়েছেন শোবিজের তারকারা। প্রথমবারের মতো সন্তানের অপেক্ষায় ঈশানা-সারিফ চৌধুরী দম্পতি।

ঈশানা বলেন, সময়টা উপভোগ করছি। আমি খুব ভালো একজন লাইফ পার্টনার পেয়েছি, সে খুব সাপোর্টিভ। তাই নতুন দেশে এসেও যেমন বেগ পেতে হয়নি, মা হওয়ার সময়ও সে সবক্ষেত্রে সার্বক্ষণিক আমার পাশে থাকে। সবকিছুর সঙ্গে মানিয়ে নিতে খুব একটা কষ্ট হচ্ছে না।

২০০৯ সালে সুন্দরী প্রতিযোগিতা ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’-এ প্রথম রানার আপ ঈশানা। এরপর বিজ্ঞাপন, নাটক, টেলিছবিতে কাজ করে তিনি পরিচিতি পান।  তার স্বামী সারিফ চৌধুরী নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *