
বলিউড অভিনেত্রী ফাতিমা সানা শেখ ‘দঙ্গল’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয়। শুটিং সেটেই সান্য মালহোত্রার সঙ্গে পরিচয় হয় তার। বান্ধবীই প্রথম ধরতে পেরেছিলেন তার সেই রোগ।
আজ (১১ জানুয়ারি) ফাতিম সানা শেখের জন্মদিন। বিশেষ দিনে আবার আলোচনায় অভিনেত্রীর সেই পুরোনো কাহিনি। কী ঘটেছিল ফাতিমার সঙ্গে? যে কারণে একসময় বাড়ি থেকে বেরোনো বন্ধ করেছিলেন তিনি, জানালেন সে কথা ফাতিমা সানা।
অভিনেত্রী ফাতিমার মৃগী রোগের কথা প্রায় সবার জানা। একবার বিমানেও খিঁচুনি ধরেছিল। ওষুধ খেয়ে অনেক দিন সুস্থ ছিলেন তিনি। সেই সঙ্গে যোগ হয় নতুন রোগ বুলিমিয়া। কম সময়ে অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা। এ রোগের কারণে বাড়ি থেকে বের হওয়া বন্ধ করেছিলেন তিনি।
ফাতিমা সানা বলেন, আমার সঙ্গে খাবারের সম্পর্কটা ভীষণ ‘টক্সিক’। আমি খেয়েই চলেছি। কোনো লাগাম ছাড়াই খাচ্ছি। তারপর আবার মন খারাপ হচ্ছে। আমি এত বেশি কেন খেলাম। একটা সময় বাড়ি থেকে বেরোনো বন্ধ করে দিলাম। কারণ বেরোলেই খেতাম। তিনি বলেন, এই রোগের লক্ষণ প্রথমেই বুঝেছিলেন সান্য মালহোত্রা। তিনি বলাতেই খুব লজ্জাবোধ করেন।
সান্য মালহোত্রা এ সমস্যার কথা বলতেই অভিনেত্রী লজ্জিত বোধ করেন। এখন নাকি অপরাধবোধে ভুগে খানিকটা কম খাচ্ছেন। এ ছাড়া নিজের মানসিক স্বাস্থ্যের কথা ভেবেও কম খাচ্ছেন। এখন তিনি শারীরিকভাবেও খুব ফিট। অনবরত নিজেকে সুস্থ রাখার চেষ্টা করেন।
বিনোদন ডেস্ক





