Home / Entertainment / ফটো সাংবাদিকদের জাহ্নবীর কড়া নির্দেশনা!

ফটো সাংবাদিকদের জাহ্নবীর কড়া নির্দেশনা!

বলিউডের নতুন প্রজন্মের অভিনেত্রী জাহ্নবী কাপুর প্রায়ই আলোচনায় থাকেন। আবারও তিনি সংবাদের শিরোনামে চলে এলেন। জাহ্নবী কাপুর ফটো সাংবাদিকদের কাছে বেশ পছন্দের, এর কারণ হচ্ছে তার আবেদনময়ী ছবি। তাই এ অভিনেত্রী যেখানে যান, সেখানেই ছুটে যায় ছবি শিকারিরা। জাহ্নবীও বেশ পছন্দ করেন ছবি শিকারিদের।

rnrn

শুধু তা-ই নয়, তাদের সঙ্গে সম্পর্কও বেশ ভালো জাহ্নবীর। তবে এবার জাহ্নবী কড়া নির্দেশ দিয়েছেন ছবি শিকারিদের। তার ছবি তুললেও, নিতম্বের ছবি তোলা যাবে না! কোনোভাবেই তার পশ্চাৎদেশের ছবি তোলায়ও বারণ রয়েছে। জাহ্নবী সম্প্রতি এমনই নির্দেশনা দিয়েছেন।

rnrn

বর্তমানে জাহ্নবী তার ‘উলঝ’ সিনেমার প্রচারে ব্যস্ত। এ প্রচারণার সময়ই ছবি শিকারিরা, তার নিতম্বের ছবি তোলার আগ্রহ প্রকাশ করেন। সেই সময় কড়া ভাষায় জাহ্নবী বলেন, কোনোভাবেই আমার পশ্চাৎদেশের ছবি তোলা যাবে না! আমি এসব একদম পছন্দ করি না।

rnrn

আগামী ২ আগস্ট মুক্তি পাবে জাহ্নবী কাপুর অভিনীত নতুন সিনেমা ‘উলঝ’। সিনেমা মুক্তি উপলক্ষে প্রচারে ব্যস্ত থাকার কথা ছিল অভিনেত্রীর। কিন্তু অসুস্থতার কারণে তিনদিন তাকে হাসপাতালে থাকতে হয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজেই এ বিষয়ে জানিয়েছেন জাহ্নবী।

rnrn

এদিকে একটি সূত্রে জানা গেছে, কিছুদিন আগে অসুস্থতার জন্য জাহ্নবী কাপুর তিনদিন হাসপাতালে ভর্তি ছিলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনিই এ বিষয়টি জানিয়েছেন।

rnrn

তার বাবা বনি কাপুর বলেন, শনিবার সকালেই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে জাহ্নবী। অনেকটাই সুস্থ এখন আগের তুলনায়। তবে পরিবারের সবাই ওর খুব যত্ন নিচ্ছে। খুশি তো আছেই। বন্ধু শিখর পাহাড়িয়াও রয়েছেন সর্বক্ষণ পাশে।

অনলাইন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *