Home / Entertainment / প্রেম প্রস্তাব শুনে মুখের ওপর না! কার কাছ থেকে এভাবে প্রত্যাখ্যাত হন শ্রদ্ধা

প্রেম প্রস্তাব শুনে মুখের ওপর না! কার কাছ থেকে এভাবে প্রত্যাখ্যাত হন শ্রদ্ধা

বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপূরের সঙ্গে বরুণ ধাওয়ানের বন্ধুত্বের সম্পর্কের বিষয়টি তাদের ভক্ত-অনুরাগীরা কমবেশি সবাই জানেন। তবে অনেকেই জানেন না যে শ্রদ্ধা একবার বরুণকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন। আর সেটি শোনামাত্র নাকচ করেছিলেন বরুণ। যা শুনে হতবাক হয়ে গিয়েছিলেন অভিনেত্রী।

এক সাক্ষাৎকারে নিজের প্রেমজীবন নিয়ে এক গোপন তথ্য ফাঁস করেছেন শ্রদ্ধা নিজেই। শক্তিকন্যা জানিয়েছেন, এক সময় বলিউডেরই এক তারকাকে প্রেম নিবেদন করেছিলেন তিনি। তবে সেই প্রেম নিবেদনে ইতিবাচক সাড়া পাননি।

শ্রদ্ধা বলেন, ছোটবেলায় বরুণকে আমি পছন্দ করতাম। একবার আমাদের বাবার শুটিংয়ে গিয়েছিলাম। সেখানেই পাহাড়ের ওপর ওকে আমি প্রেম নিবেদন করি। কিন্তু বরুণ তখন রাজি হয়নি।

অবশ্য এর নেপথ্য কারণও খোলসা করেছেন শ্রদ্ধা। তিনি বলেন, প্রেমের প্রস্তাব শুনেই সে বলে, ‘আমি মেয়েদের পছন্দ করি না’ তার পরেই বরুণ দৌড়ে পালিয়ে যায় সেখান থেকে।

এর আগে ‘এবিসিডি ২’ এবং ‘স্ট্রিট ডান্সার থ্রি ডি’ ছবিতে বরুণের সঙ্গে শ্রদ্ধার জুটি মন কেড়েছিল দর্শকের। ‘স্ত্রী ২’ ছবিতেও দু’জনের রসায়ন পরবর্তী সিক্যুয়েলে চমক হতে পারে বলে মনে করছেন অনুরাগীরা। 

এরই মধ্যে বরুণকে অভিনেত্রীর প্রেম নিবেদনের ঘটনা নতুন মাত্রা যোগ করছে। যে গল্প অনুরাগীদেরও বেশ পছন্দ হয়েছে।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *