Home / Entertainment / প্রেমিককে নিয়ে প্রতীক্ষার প্রহর শেষ হচ্ছে জ্যাকুলিনের!

প্রেমিককে নিয়ে প্রতীক্ষার প্রহর শেষ হচ্ছে জ্যাকুলিনের!

বলিউডের অন্যতম আলোচিত অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ সম্পর্কে জড়িয়ে মামলার বেড়াজালে আটকা পড়েন। প্রেমিক সুকেশ চন্দ্রশেখরের চক্রের ‘শিকার’ দাবি করে সেই মামলা থেকে অব্যাহতির আবেদন জানিয়েছিলেন অভিনেত্রী। তবে দিল্লি হাইকোর্ট সেই আবেদন খারিজ করে দেন। সম্প্রতি আদালতের সেই রায়ে সুকেশ চন্দ্রশেখরের জন্য স্বস্তি মিললেও এ অধ্যায় পানি কতদূর গড়ায়, এখন সেটাই দেখার বিষয়। 

২০০ কোটি টাকার আর্থিক জালিয়াতি মামলায় অভিনেত্রীর প্রেমিক অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরকে জামিন দিয়েছেন দিল্লির একটি আদালত। ৭ এপ্রিল আদালতের পক্ষ থেকে জানানো হয়— বিচারপ্রক্রিয়া চলাকালীন নির্দিষ্ট সময়ের চেয়ে বেশি কাউকে আটকে রাখা হলে তার ব্যক্তিগত স্বাধীনতা এবং মৌলিক অধিকার লঙ্ঘিত হয়। 

পাঁচ লাখ টাকার ব্যক্তিগত বন্ড জমা দেওয়ার শর্তে সুকেশ চন্দ্রশেখরের জামিন মঞ্জুর করা হয়। তবে জামিন পেলেও এখনই কারাগার থেকে মুক্তি মিলছে না সুকেশ চন্দ্রশেখরের। তার বিরুদ্ধে ৩১টি ফৌজদারি মামলা রয়েছে। যার মধ্যে ২৬ মামলায় জামিন পেলেও এখনো পাঁচ মামলার বিচার ও আটকাদেশ বহাল রয়েছে।

আরও পড়ুন
আরও পড়ুন

এদিকে তদন্তকারী সংস্থাগুলোর মতে, সুকেশের এ প্রতারণা চক্রের জাল ছিল সুদূরপ্রসারী। বছরের পর বছর ধরে তদন্ত চললেও তার অপরাধের পরিধি নিয়ে এখনো নতুন নতুন তথ্য উঠে আসছে। 

অন্যদিকে অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজের প্রেমিক কোটি কোটি টাকার আর্থিক দুর্নীতির মামলায় জেলে থাকলেও তার প্রেমে ভাটা পড়েনি। জেল থেকেই প্রেয়সী জ্যাকুলিন ফার্নান্দেজের জন্য প্রেমের বার্তা পাঠান সুকেশ চন্দ্রশেখর। এর পাশাপাশি তিনি দামি উপহারও পাঠান। অবশেষে সেই আলোচিত প্রেমিকের মনের বাসনা পূরণ হতে চলেছে। আর মাত্র পাঁচটি মামলায় জামিন পেলেই মুক্তি মিলবে সুকেশ চন্দ্রশেখরের।

বিনোদন ডেস্ক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *