Home / Entertainment / প্রিয়াংকার কাছে ‘নাগিন’-এর প্রস্তাব নিয়ে যান একতা, শেষ পর্যন্ত যা ঘটেছিল

প্রিয়াংকার কাছে ‘নাগিন’-এর প্রস্তাব নিয়ে যান একতা, শেষ পর্যন্ত যা ঘটেছিল

‘নাগিন’ সিরিজের চরিত্রে বলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া— একতা কাপুরের নাকি এমনই পরিকল্পনা ছিল। ‘দেশি গার্ল’খ্যাত অভিনেত্রীকে নাগিন রূপে সাজাবেন তিনি। ছোটপর্দায় একতার ‘নাগিন’ খুবই জনপ্রিয়। মৌনী রায়, নিয়া শর্মা থেকে শুরু করে তেজস্বী প্রকাশ— অনেক অভিনেত্রীকেই দেখা গেছে এ চরিত্রে। কিন্তু একতার নিশানায় প্রথমে ছিলেন প্রিয়াংকা চোপড়া। কিন্তু কেন সেই ইচ্ছা অপূর্ণ থেকে যায়? সম্প্রতি এক সাক্ষাৎকারে সে কথাই জানালেন নির্মাতা একতা কাপুর।

ছোটপর্দার আগে বড়পর্দায় ‘নাগিন’ নিয়ে আসতে চেয়েছিলেন নির্মাতা একতা কাপুর। এক অভিনেত্রী নাকি রাজিও হয়েছিলেন। অনুরাগীদের ধারণা— সেই অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া। এ নির্মাতা বলেন, পৌরাণিক কাহিনি নিয়ে এ দেশের মানুষের প্রবল আগ্রহ। দাদু-দিদার কাছে এসব গল্প শুনেই আমরা বড় হয়েছি। ভারতের বাচ্চারা জানে, নাগিন প্রতিশোধ নেয়। আমরা ‘ব্যাটম্যান’, ‘সুপারম্যান’-এর মতো ছবি দেখি। কিন্তু নিজেদের লোককথা পর্দায় দেখাই না।

একতা কাপুর বলেন, আমি প্রথমে ‘নাগিন’-কেই সিনেমাই বানাতে চেয়েছিলাম। দুই বড় তারকার কাছে আমি প্রস্তাবও নিয়ে গিয়েছিলাম। একজন প্রস্তাব গ্রহণ করেছিলেন। যিনি রাজি হয়েছিলেন, তিনি পরে আমেরিকা চলে গেলেন। তখনই আমি ছোটপর্দায় ‘নাগিন’ নিয়ে আসার পরিকল্পনা করি।

একতার এ মন্তব্যেই অনুরাগীরা অনুমান করেন, নিশ্চয়ই প্রিয়াংকাই রাজি হয়েছিলেন নাগিন চরিত্রে অভিনয় করতে। প্রিয়াংকার অনুরাগীরা নতুন করে নাগিন চরিত্রে অভিনেত্রীকে দেখার জন্য উদ্গ্রীব হয়ে ওঠেন। তবে অতীতে একতা নিজেই জানিয়েছিলেন— তিনি প্রিয়াংকা ও ক্যাটরিনা কাইফের কাছে এ ছবির প্রস্তাব নিয়ে গিয়েছিলেন। ‘দ্য ডার্টি পিকচার’ সিনেমার পর ‘নাগিন’ তৈরির পরিকল্পনা করেছিলেন তিনি।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *