Home / Entertainment / প্রিয়াংকা-পরিণীতির সম্পর্কে টানাপোড়েন কেন?

প্রিয়াংকা-পরিণীতির সম্পর্কে টানাপোড়েন কেন?

অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া বিয়ের পর বিদেশে গিয়ে পাকাপাকিভাবে থাকা শুরু করলেও পরিবারের সঙ্গে দূরত্ব তৈরি হয়নি। খালাতো, মামাতো কিংবা ফুফাতো ভাইবোনদের সঙ্গেও সুসম্পর্ক বজায় রয়েছে তার। 

rnrn

তবে সাম্প্রতিক এক ঘটনা বলছে দূরত্ব হয়তো তৈরি হয়েছে দুই বোন পরিণীতি ও প্রিয়াংকা চোপড়ার মাঝে।

rnrn

২০২৩ সালের সেপ্টেম্বর মাসে সাত পাকে বাঁধা পড়েছিলেন পরিণীতি। চোপড়া পরিবারের সব সদস্য বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকলেও সেখানে হাজির ছিলেন না প্রিয়াংকা।

rnrn

জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন বলে পরিণীতিকে সামাজিক মাধ্যমে শুভেচ্ছা জানিয়ে আনুষ্ঠানিকতা সেরেছিলেন প্রিয়াংকা। পরিণীতির বিয়ের অনুষ্ঠানে প্রিয়াংকার অনুপস্থিতি নিয়ে মিডিয়াপাড়ায় আলোচনা শুরু হয়।

rnrn

প্রিয়াংকার মা মধু চোপড়া অবশ্য তার কন্যার অনুপস্থিতির কারণ জানিয়েছিলেন। 

rnrn

তিনি বলেছিলেন, বিয়ের জন্য আগে থেকে কাজ সামলানোর অনেক চেষ্টা করেছিল প্রিয়াংকা। কিন্তু শেষ মুহূর্তে গুরুত্বপূর্ণ কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ায় বোনের বিয়েতে আসতে পারল না।

rnrn

চলতি বছরের এপ্রিল মাসের গোড়ায় বাগদান পর্ব সারেন প্রিয়াংকার ভাই সিদ্ধার্থ চোপড়া। তার দীর্ঘকালীন প্রেমিকা নীলম উপাধ্যায়ের সঙ্গে আংটি বদল করেন তিনি।

rnrn

প্রিয়াংকার ভাইয়ের আংটি বদলের অনুষ্ঠানে ছিলেন না পরিণীতি। কিন্তু হাজির ছিলেন প্রিয়াংকার অন্য কাজিন মন্নরা চোপড়া।

rnrn

হিন্দি ছবির পাশাপাশি তামিল, তেলেগু ও কন্নড় ভাষার ছবিতে অভিনয় করেন মন্নরা। ২০২৩ সালে ‘বিগ বস’র ১৭তম সিজনে প্রতিযোগী হিসেবেও অংশগ্রহণ করতে দেখা যায় মন্নরাকে।

rnrn

শোনা যায়, পরিণীতির চেয়ে মন্নরার সঙ্গে ভালো সম্পর্ক প্রিয়াংকার। পরিণীতিকে নাকি খানিকটা এড়িয়েই চলেন প্রিয়াংকা। তাই পারিবারিক অনুষ্ঠানে একজন হাজির হলে অন্যজন অনুপস্থিত থাকেন। 

rnrn

সম্প্রতি প্রিয়াংকা যখন ভারতে এসেছিলেন, তখন নাকি পরিণীতির সঙ্গে দেখা করেননি। এমনকি বিয়ের অনুষ্ঠানেও না আসায় প্রিয়াংকার ওপর অভিমান করেন পরিণীতি। দুই বোনের সম্পর্কে চিড় ধরেছে— এমনটিই দাবি করে মিডিয়াপাড়ার একাংশ।
rn 

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *