Home / Entertainment / প্রিয়াংকাকে নেলসন ম্যান্ডেলার সঙ্গে তুলনা করলেন ভিন ডিজেল

প্রিয়াংকাকে নেলসন ম্যান্ডেলার সঙ্গে তুলনা করলেন ভিন ডিজেল

হলিউড সুপারস্টার ভিন ডিজেলের প্রশংসায় ভাসছেন বলিউড ও হলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া। সম্প্রতি লস অ্যাঞ্জেলেসে তাদের অভিনীত নতুন অ্যাকশন-থ্রিলার সিনেমা ‘দ্য ব্লাফ’-এর প্রিমিয়ার অনুষ্ঠানে এই লেডি সুপারস্টারকে কিংবদন্তি দক্ষিণ আফ্রিকান নেতা নেলসন ম্যান্ডেলার সঙ্গে তুলনা করেন ‘এক্সএক্সএক্স’খ্যাত অভিনেতা।

একই দিনে জন্ম 

প্রিমিয়ারের লাল গালিচায় দাঁড়িয়ে ভিন ডিজেল জানান, প্রিয়াংকা চোপড়া এবং তিনি একই দিনে (১৮ জুলাই) জন্মগ্রহণ করেছেন। প্রিয়াংকাকে নিজের সেরা ‘বার্থডে টুইন’ (একই দিনে জন্ম নেওয়া বন্ধু) হিসেবে অভিহিত করে অভিনেতা বলেন, ‘আমরা দুজনেই একই দিনে জন্মেছি। আর আমাদের বাইরে এই দিনে জন্ম নেওয়া আরেকজন মহৎ ব্যক্তি হলেন নেলসন ম্যান্ডেলা। প্রিয়াংকা, নেলসন ম্যান্ডেলা এবং আমি—আমরা সবাই এই পৃথিবীকে আরও সুন্দর করার চেষ্টা করছি।’

এদিকে ভিন ডিজেল প্রিয়াংকার অভিনয় দক্ষতার পাশাপাশি তার ব্যক্তিত্বেরও প্রশংসা করেন। তিনি জানান, নিউইয়র্কে সিনেমার স্ক্রিনিংয়ের সময় প্রিয়াংকা তার সন্তানদের প্রতি অত্যন্ত স্নেহশীল ও যত্নশীল ছিলেন। ডিজেল তাকে একজন ‘অসাধারণ প্রতিভাবান’ শিল্পী হিসেবে উল্লেখ করেন।

আরও পড়ুন
আরও পড়ুন

অনুষ্ঠানে প্রিয়াংকার সঙ্গে তার স্বামী গায়ক নিক জোনাস উপস্থিত ছিলেন। লাল গালিচায় প্রিয়াংকার গাউনের ঝালর ঠিক করে দিয়ে নিক এক রোমান্টিক মুহূর্তের অবতারণা করেন, যা উপস্থিত সবার নজর কাড়ে। এছাড়া প্রিমিয়ারে প্রিয়াংকাকে সিনেমার সহ-অভিনেতা কার্ল আরবান এবং পরিচালক ফ্র্যাঙ্ক ই. ফ্লাওয়ার্সের সঙ্গে খোশগল্পে মাতোয়ারা হতে দেখা যায়।

রুসো ভাইদের কৌতুক 

প্রিমিয়ার চলাকালীন প্রযোজনা সংস্থা এজিবিও (AGBO) মজার ছলে নির্মাতা জো রুসোকে খোঁচা দেওয়ার সুযোগটি হাতছাড়া করেনি। সামাজিক যোগাযোগমাধ্যমে এই নির্মাতাকে ট্যাগ করে তারা মনে করিয়ে দেয় যে, ভিন ডিজেল ও প্রিয়াংকার মতো জো রুসোর জন্মদিনও ১৮ জুলাই। অথচ তার নাম হলিউড অভিনেতা উল্লেখ করেননি। 

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *