Home / Entertainment / প্রহেলিকায় ‘ক্যারিয়ার সেরা’ অভিনয়, যা বললেন বুবলী (ভিডিও)

প্রহেলিকায় ‘ক্যারিয়ার সেরা’ অভিনয়, যা বললেন বুবলী (ভিডিও)

এবারের ঈদে শবনম ইয়াসমিন বুবলী অভিনীত ‘ক্যাসিনো’ ও ‘প্রহেলিকা’ মুক্তি পেয়েছে। নায়িকা হিসেবে সিনেমার সংখ্যার বিচারে এবার তিনিই এগিয়ে। তবে অভিনয়েও যে বাজিমাত করেছেন, তা দর্শকের প্রতিক্রিয়ায় স্পষ্ট। অনেকেই বলছেন, ‘প্রহেলিকা’য় ক্যারিয়ারের সেরা অভিনয়টা করেছেন তিনি।

গত দুদিন আগে ক্যাসিনো সিনেমা দর্শকদের সঙ্গে উপস্থিত থেকে দেখেছেন বুবলী। সিনেমা শেষ হওয়ার পর গণমাধ্যমের মুখোমুখি হন এ নায়িকা।

এ সময় অনুভূতি প্রকাশ করে বুবলী বলেন, এবার ঈদে আমার দুটো সিনেমা মুক্তি পেয়েছে। দর্শকরা ক্যাসিনো ও প্রহেলিকা দুটোই ভীষণভাবে ভালোবাসছে এবং গ্রহণ করেছে। এটার প্রমাণ হচ্ছে— সিনেমা রিলিজ হওয়ার পর থেকেই হলগুলোতে দর্শক কানায় কানায় পূর্ণ। শুধু তাই নয়, উপচেপড়া ভিড়। আমাদের গ্রহণ করার জন্য দশর্কদের প্রতি চিরকৃতজ্ঞ। এ ধারা যেন ভবিষ্যতেও অব্যাহত থাকে সেটি প্রত্যাশা থাকবে।

শুরুতে কিছুটা উদ্বিগ্ন ছিলাম। এ জন্য যে সিনেমা রিলিজের পর থেকে আবহাওয়া ভালো ছিল না। মেঘ মেঘ ভাব। কিন্তু বাংলা ছবির যে দর্শক আছে, হলে দর্শকপূর্ণ তা প্রমাণ করে এবং ভালো ভালো দর্শকও আছে, যারা আসলে সত্যিকার অর্থে সিনেমাকে ভালোবাসে। না হলে কিন্তু এত কষ্ট করে সিনেমা হলে আসত না; এবং হাউসফুল হল উপহার দিত না। এটি দেখে সত্যিই আমি আবেগাপ্লুত।

ক্যাসিনো সিনেমার প্রসঙ্গ টেনে বুবলী আরও বলেন, ক্যাসিনো ছবিটি একেবারেই ভিন্ন আঙ্গিকে উপস্থাপিত হয়েছে। এ সিনেমাটি পরিচ্ছন্ন ও আধুনিকের ছোঁয়ায় নির্মিত। ক্যাসিনো যে গল্পের আদলে রচিত তা বিশ্বব্যাপী । সঙ্গে টাকা সম্পর্কিত কিছু বিষয় ফুটে উঠেছে। কোনো কিছু ভিন্নভাবে যে হাসিল করা যায় না বা সম্ভব না, এটিই ফুটে উঠেছে এ সিনেমাতে।
   

 

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *