Home / Entertainment / প্রযোজক হিসেবে অভিষেক হচ্ছে শুভশ্রীর?

প্রযোজক হিসেবে অভিষেক হচ্ছে শুভশ্রীর?

টালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তার স্বামী রাজ চক্রবর্তীও নাম করা পরিচালক ও প্রযোজক। এবার কি স্বামীর পথেই হাঁটতে চলেছেন নায়িকা। 

সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে পোস্ট করা শুভশ্রীর একটি ছবি এমন প্রশ্ন উসকে দিয়েছে। 

ছবিটি রাজের চেয়ারে বসে তোলা। নায়িকার পরনে কালো চামড়ার জ্যাকেট। কানের দুল। সামনের ফটোফ্রেমে রাখা রাজ-শুভশ্রীর ছবি। রাজের অফিসে ঠিক এভাবেই দেখা গেল তাকে।

তবে কি ইন্ডাস্ট্রিতে এবার নতুন প্রযোজক হিসেবে অভিষেক হতে যাচ্ছে শুভশ্রীর? অবশ্য সেই উত্তর পাওয়া যায়নি। তবে তিনি নিজের ছবি পোস্ট করে লেখেন, ‘প্রযোজকের মতো’। রাজকে সম্বোধনও করেছেন সেই ছবিতে। 

বলিউডে অনেক নায়িকা ইতোমধ্যেই প্রযোজক হিসেবে নাম লিখিয়েছেন। সেই তালিকায় নাম রয়েছে আনুশকা শর্মা থেকে প্রিয়াংকা চোপড়াও। বনি সেনগুপ্তর সঙ্গে হাত মিলিয়ে কৌশানী মুখোপাধ্যায়ও প্রযোজনা সংস্থা শুরু করেছেন। এবার কি তাহলে শুভশ্রীকেও দেখা যাবে প্রযোজক হিসেবে? তবে সময়ই বলে সেই প্রশ্নের উত্তর।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *