Home / Entertainment / প্রভাস সম্পর্কে গোপন কথা ফাঁস করলেন তামান্না

প্রভাস সম্পর্কে গোপন কথা ফাঁস করলেন তামান্না

বাহুবলী-টু মুক্তির ছয় বছর পার হয়ে গেছে। এই ছয় বছরে অভিনেত্রী তামান্না ভাটিয়া অনেক নায়কের সঙ্গে জুটি বেঁধে পর্দায় এসেছেন। কিন্তু আজও তার কাছে প্রভাস বিশেষ।

rnrn

বাহুবলী শুটিংয়ের সময় এক অন্য প্রভাসকে আবিষ্কার করেছিলেন এই দক্ষিণি নায়িকা। সম্প্রতি এক সাক্ষাৎকারে ছবির সহঅভিনেতা প্রভাসের এক গোপন কথা ফাঁস করেছেন তিনি।
rnপ্রভাস এমন এক তারকা, যাকে সবাই ভালোবাসেন।

rnrn

শুধু সাধারণ মানুষ নন, বলিউড থেকে দক্ষিণি তারকারাও প্রভাসে মুগ্ধ। আর এই দক্ষিণি তারকার সঙ্গে যারা কাজ করেছেন, তারা আরও বেশি করে প্রভাসকে ভালোবেসে ফেলেছেন। প্রভাসের ব্যবহার, আতিথেয়তায় মুগ্ধ বিটাউনের অনেকেই। তাই অমিতাভ বচ্চন, কারিনা কাপুর খান, শ্রদ্ধা কাপুর, পূজা হেগড়ে, শ্রুতি হাসানসহ অনেকের কণ্ঠে প্রভাসের প্রশংসা শোনা গেছে।

rnrn

সাক্ষাৎকারে তামান্না বলেছেন, প্রভাস সবার ব্যাপারে ভাবনাচিন্তা করেন। নানাভাবে বুঝিয়ে দেন সবাইকে তিনি কতটা ভালোবাসেন। প্রভাসের গোপন কথা ফাঁস করে তামান্না বলেছেন, প্রভাস জানেনই না যে তার ঘরের খাবার সবাইকে পাগল করে দিয়েছে। তিনি এও জানেন না, তার এই স্বভাব সবাইকে কতটা প্রভাবিত করে। এটা তার স্টারডমকে এক অন্য মাত্রায় পৌঁছে দিয়েছে।

rnrn

প্রভাসের ব্যক্তিত্ব সবাইকে চুম্বকের মতো আকর্ষণ করে। প্রভাস নিজেই জানেন না আশপাশের মানুষ তাকে কতটা ভালোবাসেন।

rnrn

 

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *