Home / Entertainment / প্রথম স্ত্রীর সম্মতি নিয়ে দ্বিতীয় বিয়ে করলেন পাকিস্তানের কনটেন্ট ক্রিয়েটর আজলান শাহ

প্রথম স্ত্রীর সম্মতি নিয়ে দ্বিতীয় বিয়ে করলেন পাকিস্তানের কনটেন্ট ক্রিয়েটর আজলান শাহ

পাকিস্তানের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আজলান শাহ ও ওয়ারিশা ২০২২ সালের ডিসেম্বরে ধুমধাম করে বিবাহবন্ধনে আবদ্ধ হন। স্ত্রী ওয়ারিশা খান পেশায় একজন চিকিৎসক। এবং এর পাশাপাশি কনটেন্ট ক্রিয়েটর হিসেবেও বেশ পরিচিত তিনি। এ দম্পতির সংসারে আজওয়া নামে দুই বছর বয়সি এক কন্যাসন্তান রয়েছে। 

তবে ওয়ারিশার সঙ্গে বিচ্ছেদের আগেই দ্বিতীয় বিয়ের পরিকল্পনা করেছিলেন আজলান শাহ। মঙ্গলবার সামাজিক মাধ্যম ইনস্টাগ্রাম স্টোরিতে বিষয়টি প্রকাশ্যে আনেন তিনি। এরপর এ নিয়ে বিতর্কের ঝড় ওঠে।

 ইনস্টাগ্রাম স্টোরিতে আজলান শাহ বলেন, একজন পাবলিক ফিগার হিসেবে দায়িত্ববোধের জায়গা থেকে বিষয়টি প্রকাশ করেছেন তিনি। এ কনটেন্ট ক্রিয়েটর বলেন, ‘আপনাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করতে চেয়েছি। একজন পাবলিক ফিগার হিসেবে অন্য কারও মাধ্যমে জানার আগেই এটি আপনাদের জানানো আমার দায়িত্ব বলে মনে করি।

দ্বিতীয় বিয়ের পরিকল্পনা প্রকাশ্যে আসার পর সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে বিতর্কের ঝড় ওঠে। কেউ কেউ প্রশ্ন তুলেছেন, প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের আগেই দ্বিতীয় বিয়ে করেছেন কেন?

আজলান শাহর দাবি, প্রথম স্ত্রী ওয়ারিশা খানের পূর্ণ সম্মতি নিয়েই সিদ্ধান্তটি নিয়েছেন তিনি। তিনি লিখেছেন— যতই অদ্ভুত শোনাক, আমি আবার বিয়ে করছি। আমার স্ত্রী এতে সম্মতি দিয়েছেন। তাই দয়া করে আমার পরিবারকে এ বিষয়ে জড়াবেন না, এটি আমার ব্যক্তিগত বিষয়। ধন্যবাদ। এ সময়ে পরিবারের গোপনীয়তাকে সম্মান জানানোর অনুরোধ করেছেন আজলান শাহ। তিনি বলেন, আপনাদের দোয়া কামনা করছি।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *