
পরীমনি ও রাজের একমাত্র সন্তান রাজ্যের জীবনে প্রথম ঈদ।এ উপলক্ষে এই যুগলের ঘরে এখন চাঁদের হাট বইছে।
rnrn
আট মাসের রাজ্যকে ঘিরেই কাটছে তাদের সময়।
rnrn
গণমাধ্যমকে ঈদের পরিকল্পনা জানিয়েছেন নায়িকা। শরিফুল আর পরীমণি দু’জনে মিলে বিস্তর পরিকল্পনা করেছেন।
rnrn
রাজ আর রাজ্যর পোশাকে হবে রংমিলান্তি। নায়িকা বলেন, আমার সব কেনাকাটা হয়ে গেছে। কলকাতা থেকেও বেশ কিছু জিনিস কিনেছি। আত্মীয়স্বজনের থেকে প্রচুর উপহার পেয়েছে রাজ্য। আমার প্রথম সন্তান তো। তাই আদরও অনেক বেশি। নিজের হাতে আমি ওর জুতো, জামা কিনেছি।
rnrn
মাথায় টুপি পরে, পাঞ্জাবিতে প্রথম বার সাজবে পরীমনির ছেলে। ছেলেকে কেমন দেখাবে এ কথা ভেবে ঘুম নেই নায়িকার।
rnrn
শুধু ছেলে নয়, শ্বশুরবাড়ির সকলের জন্যও উপহার কিনেছেন পরীমনি। এই বছর বাড়িতে সবাই মিলে হবে উদ্যাপন।
rnrn
নায়িকা বলেন, রাজ্য আছে বলে এ বার আনন্দ দ্বিগুণ। আর স্বামী রাজ? তিনি কী পরিকল্পনা করলেন নায়িকার জন্য?
rnrn
পরীমনির জবাব, পুরোটাই চমক। এখনই কিছু বলতে চায় না ও। চমকের জন্যই অপেক্ষা নায়িকার।
rn
বিনোদন ডেস্ক





