প্রথমবার রিয়েলিটি শো উপস্থাপনায় প্রিয়াঙ্কা

Written by

in

স্যাটেলাইট চ্যানেল এনটিভি আয়োজিত উপস্থাপক খোঁজার রিয়েলিটি শো ‘আলো ছড়াবে উপস্থাপনায়’। এ শো উপস্থাপনা করছেন তাবাসসুম প্রিয়াঙ্কা। এর মাধ্যমে এবারই প্রথম তিনি রিয়েলিটি শো উপস্থাপনা করছেন। 

প্রিয়াঙ্কা বলেন, বিভিন্ন অনুষ্ঠান উপস্থাপনা করলেও রিয়েলিটি শো এটাই প্রথম। দারুণ উপভোগ করছি। উপস্থাপনা দিয়ে অগ্রজদের মতোই শীর্ষ অবস্থানে পৌঁছাতে চাই। নিজেকে এমনভাবে তৈরি করতে চাই, যাতে নতুনরা আমাকে দেখে অনুপ্রাণিত হন, উপস্থাপনায় আসার জন্য আগ্রহ প্রকাশ করেন। তবেই আমার স্বপ্ন পূরণ হবে। 

এদিকে উপস্থাপনার পাশাপাশি প্রিয়াঙ্কাকে অভিনয়েও দেখা যায়। এরইমধ্যে কয়েকটি বিজ্ঞাপনে কাজ করেছেন। সাজিন আহমেদ বাবু পরিচালিত ‘কর্পোরেট ভালোবাসা’ শিরোনামের একটি নাটকেও অভিনয় করেন তিনি। এরপর অবশ্য তাকে আর কোনো নাটকে দেখা যায়নি।
 

বিনোদন ডেস্ক

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *