প্রথমবার একফ্রেমে মেহজাবীন ও রেহান

Written by

in

দেড় দশক ধরে নাট্যজগতে দাপটের সঙ্গে কাজ করছেন মেহজাবীন চৌধুরী। গত বছর থেকে নাম লিখিয়েছেন সিনেমায়। তার অভিনীত সিনেমা ‘প্রিয় মালতী’ মুক্তি পেয়েছে গত বছরের একেবারে শেষ দিকে। এখন নাটকের চেয়েছে সিনেমা নিয়েই তার ব্যস্ততা অন্যদিকে বর্তমান প্রজন্মের নতুন অভিনেতার মধ্যে বেশ দক্ষতার সঙ্গে কাজ করছেন ফররুখ আহমেদ রেহান।

সম্প্রতি এ দুই অভিনয়শিল্পী একফ্রেমে বন্দি হয়েছেন। তবে নাটক কিংবা সিনেমা নিয়ে নয়। রাজধানীর গুলশানের পুলিশ প্লাজায় ২৭ জানুয়ারি উদ্বোধন হয়েছে ‘সেলিব্রিটি চয়েস’ নামে একটি ফ্যাশন হাউজের। যেটি বিশ্বব্যাপী তারকাদের পোশাককে প্রাধান্য দিয়ে যাত্রা শুরু করেছে। প্রতিষ্ঠানটির উদ্বোধন করেছেন মেহজাবীন ও রেহান। সেখানেই এ দুই তারকা প্রথমবার একফ্রেমে বন্দি হন।

প্রতিষ্ঠানের কর্ণধার বিউটিশিয়ান ফারহানা সামাদ তিশা জানিয়েছেন, ফ্যাশনের ব্যাপারে যেসব সেলেব্রিটি, মেয়েরা ভীষণ সচেতন তাদের জন্যই এই আউটফিট।

আনন্দনগর প্রতিবেদক

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *