Home / Entertainment / প্রতি বছরই আমাদের ডিভোর্সের খবর আসে: মিথিলা

প্রতি বছরই আমাদের ডিভোর্সের খবর আসে: মিথিলা

চলতি বছরের জুনের শুরুতে গুঞ্জন ওঠেছিল স্বামী নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে ডিভোর্স হতে যাচ্ছে এপার-ওপার দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী মিথিলার। তবে সে সময় এ বিষয়ে মুখ না খুললেও এবার বিষয়টা স্পষ্ট করেছেন।

rnrn

এদিকে কলকাতায় আগামী সপ্তাহে মুক্তি পেতে যাচ্ছে উইলিয়াম শেক্সপিয়রের ‘ম্যাকবেথ’র অনুপ্রেরণায় তৈরি ‘মায়া’- সিনেমা। এর মাধ্যমে প্রথমবার কলকাতার ইন্ডাস্ট্রিতে অভিষেক হতে যাচ্ছে মিথিলার।

rnrn

সম্প্রতি এ অভিনেত্রী সিনেমাটির প্রচারে গিয়ে ভারতীয় গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। সেখানে সৃজিতের সঙ্গে ডিভোর্স প্রসঙ্গ নিয়ে কথা বলেন তারকা। মিথিলা প্রথমেই বলেন, প্রতি বছরই একবার করে আমাদের ডিভোর্সের খবর আসে। এটা হচ্ছে একপ্রকার বাঘ আসবে, বাঘ আসবে ধরনের গল্প। যেদিন সত্যিই আসবে সেদিন লোকে এমনিই জানতে পারবে যে, বাঘ এলো।

rnrn

rnতিনি আরও বলেন, সেই সময় পর্যন্ত এটা অকারণে চলবে। আমরা কিন্তু এ ব্যাপারে কিছু বলছি না। মানুষের জল্পনা থেকে অনেক কিছু লেখা হচ্ছে।

rnrn

এর আগে গত ২৬শে মে ভারতীয় একটি গণমাধ্যম সংবাদ প্রকাশ করে, আর দু’ মাস। তারপরই টালিপাড়ার খ্যাতনামা পরিচালকের ঘর ছাড়বেন স্ত্রী। এমন শিরোনামে সংবাদ প্রকাশের পরই গুঞ্জন ওঠে বিচ্ছেদ হতে যাচ্ছে সৃজিত ও মিথিলার।

rnrn

 

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *