Home / Entertainment / প্রতিবেশীর আচরণে অতিষ্ঠ হয়ে থানায় অভিনেতা

প্রতিবেশীর আচরণে অতিষ্ঠ হয়ে থানায় অভিনেতা

প্রতিবেশীর আচরণে রীতিমতো হতাশ ভারতের জনপ্রিয় কৌতুক অভিনেতা বিশ্বনাথ বসু। তার ৮ বছর বয়সি শিশুপুত্র হিমায়ান বসুকে জিহ্বা দিয়ে প্রস্রাব চেটে পরিষ্কার করার হুমকি দিয়েছেন এক প্রতিবেশী। 

রোববার সন্ধ্যায় অভিনেতার দুই ছেলে হিমায়ন (১৩) ও বিশ্বায়ন (৮) মাঠে খেলতে গিয়ে একটি বাড়ির সামনের নালার সামনে প্রস্রাব করে হিমায়ন। এমনটি দেখে বাড়ির মালিক তার হাত মুচড়ে দিয়ে জিহ্বা দিয়ে চেটে প্রস্রাব পরিষ্কার করতে বলেন। 

ওই সময় একটি অ্যাওয়ার্ড শোর কাজে ব্যস্ত ছিলেন অভিনেতা ও তার স্ত্রী। অভিনেতার স্ত্রী দেবিকা বসু জানান, ‘ভদ্রলোক হঠাৎ এসে হিমায়নের হাত মুচড়ে দিয়ে বলে- ‘এই প্রস্রাব জিভ দিয়ে চেটে পরিষ্কার করে দে’। তখন আমার ছোট ছেলে কেঁদে দিলে বড় ছেলে গিয়ে বলে- ‘কাকু ওকে ছেড়ে দাও, ও ব্যথা পাচ্ছে’। সেই সময় বড় ছেলে বলে, ‘আমি জল দিয়ে ধুয়ে দেব, ওকে ছেড়ে দাও’। তখন ওই ভদ্রলোক আমার বড় ছেলেকে বলেন, ‘তাহলে তুই চেটে পরিষ্কার করে দিয়ে যা।’

অভিনেতা বিশ্বনাথ বলেন, ‘আমি এ ঘটনায় স্তব্ধ হয়ে গেছি। আসলে ও ছোট তো, ভুলতে সময় লাগবে। যদিও সো‌মবার হাতে ব্যান্ডেজ নিয়েই পরীক্ষা দিয়েছে।’

এ ঘটনায় ওই ব্যক্তির বিরুদ্ধে সোমবার সন্ধ্যায় গড়ফা থানায় এফআইআর করেছেন বিশ্বনাথ।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *