Home / Entertainment / প্রকাশ্যে দুই নায়িকার লড়াই

প্রকাশ্যে দুই নায়িকার লড়াই

পর্দায় অভিনয় দিয়ে সাধারণত অভিনয়শিল্পীদের মধ্যে লড়াই দেখা যায়। এবার ঢাকাই সিনেমার দুই নায়িকা ব্যক্তিজীবন নিয়ে আইনি লড়াইয়ে নেমেছেন। ‘মানহানিকর মন্তব্য’ দেওয়ার অভিযোগ এনে জনসম্মুখে ক্ষমা চাওয়া এবং ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে চিত্রনায়িকা মিষ্টি জান্নাতকে আইনি নোটিশ দিয়েছে আরেক নায়িকা তমা মির্জা। গতকাল রেজিস্ট্রি ডাকযোগে তমা মির্জার পক্ষে তার আইনজীবী ব্যারিস্টার সজীব মাহমুদ আলম এ নোটিশ পাঠিয়েছেন বলে জানা গেছে।

rnrn

মূলত ‘আপনার বয়ফ্রেন্ডকে বিয়ে করব না, তমা মির্জাকে খোঁচা দিয়ে মিষ্টি জান্নাত’ এবং ‘চেটে চেটে নায়িকা হয়েছে তমা মির্জা : জান্নাত’ শিরোনামে অনলাইনে ছড়িয়ে পড়া দুটি ভিডিওকে কেন্দ্র করেই এ আইনি নোটিশ পাঠিয়েছেন তমা মির্জা। এসব ভিডিওতে ‘মানহানিকর বক্তব্য’ রয়েছে বলে দাবি করেছেন তমার আইনজীবী। নোটিশে বলা হয়েছে, ‘এসব বক্তব্যে সাংবাদিক ও দেশের জনগণের কাছে তার (তমা মির্জার) সুনাম নষ্ট হয়েছে। এ ধরনের বক্তব্য তমার চরিত্র ও ব্যক্তিত্বে আঘাত হেনেছে। এটি শাস্তিযোগ্য অপরাধ। উদ্দেশ-প্রণোদিতভাবে ডিজিটাল মিডিয়ায় এসব মানহানিকর বক্তব্য হয়রানির উদ্দেশ্যে করা হয়েছে। এতে ১০ কোটি টাকার মানহানি হয়েছে।’ তাই নোটিশে সাত দিনের মধ্যে জনসম্মুখে ক্ষমা চাইতে ও ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে।

rnrn

এছাড়া পরবর্তী সময়ে এ ধরনের মন্তব্য থেকে বিরত থাকতে বলা হয়েছে। অন্যথায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা নোটিশে বলা হয়েছে। নোটিশ প্রসঙ্গে তর্মা মির্জা যুগান্তরকে বলেন, ‘আমাদের শিল্পীদের আসলে সচেতন হয়ে কথা বলা উচিত। যেখানে সেখানে যা তা বলা উচিত নয়। ব্যক্তি আক্রমণ যখন হয় তখন সেটা সহ্য করা কঠিন। বারবার যদি কেউ একই কাজ করে, তাহলে সেটার জন্য আইনি ব্যবস্থা নেওয়া প্রয়োজন এবং আমি সেটাই করেছি। বাকিটা আমার আইনজীবী বলবেন।’ এ বিষয়ে চিত্রনায়িকা মিষ্টি জান্নাত বলেন, ‘আমি এখনো (বৃহস্পতিবার) নোটিশ পাইনি। যদি পাই তাহলে সেটার জবাব অবশ্যই আইনিভাবেই দেব। আর এ বিষয়ে যা কিছু বলার সেটা আমার আইনজীবী সময়মতো বলবেন। সবচেয়ে বড় কথা আমি তো কারও নাম মেনশন করে কিছু বলিনি। তাই এসব বিষয় নিয়ে ভাবছিও না।

আনন্দনগর প্রতিবেদক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *