Home / Entertainment / প্রকাশ্যে এলো কাজল-অজয়কন্যা নায়সার আসল নাম

প্রকাশ্যে এলো কাজল-অজয়কন্যা নায়সার আসল নাম

অজয়-কাজলের মেয়ে নায়সা। দিন কয়েকের মধ্যে তিনি ২০-এ পা দেবেন। বাবা-মায়ের মতো অভিনয়ে না এলেও সারাক্ষণ সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা যায় তাকে। 

rnrn

খোলামেলা স্বভাবের চলাফেরা, বন্ধুদের সঙ্গে রাত-বিরাতে ক্লাবে আড্ডা দেওয়া, প্রেমিককে নিয়ে সামনে আসা ইত্যাদি নানা কারণে সংবাদের শিরোনামে থাকেন এ তারকা সন্তান। এবার তিনি নিজেই জানালেন তার আসল নাম। আলোকচিত্রীদের ডেকে ভুল সংশোধন করে দিলেন।

rnrn

বৃহস্পতিবার বন্ধু ওরহান অবত্রমানির সঙ্গে নৈশভোজ শেষে রেস্তোরাঁ থেকে বের হন নায়সা। চারপাশে তাকে প্রায় ছেঁকে ধরেন ফটোগ্রাফাররা। ‘নায়সা, নায়সা’ বলে চিৎকার করতে থাকতেন। গাড়িতে ওঠার সময় কাজলকন্যা বলেন, ‘আমার নাম নায়সা নয়, নিসা।’

rnrn

যদিও এত দিন সবাই নায়সা বলেই তাকে চিনতেন । শেষমেশ নিজের নামের ভ্রম সংশোধন করলেন তিনি। অবশ্য এদিন রেগে যাননি; বরং হেসেই কথা বলেন ফটোগ্রাফারদের সঙ্গে।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *