Home / Entertainment / প্রকাশের অপেক্ষায় বাবুর নতুন গান

প্রকাশের অপেক্ষায় বাবুর নতুন গান

অভিনয়ের পাশাপাশি গানেও নিয়মিত কণ্ঠ দেন ফজলুর রহমান বাবু। সম্প্রতি তৈরি হয়েছে তার কণ্ঠের নতুন একটি গান। এর শিরোনাম ‘গোপনে কান্দি’। গানটি লিখেছেন ও সুর করেছেন রাজ কামাল। সংগীতায়োজন করেছেন দেশবরেণ্য সুর ও সঙ্গীত পরিচালক মান্নান মোহাম্মদ। 

rnrn

এরই মধ্যে গানটির ভয়েস ও ভিডিও ধারণ করা হয়েছে। এটি ঈদুল আজহায় তরঙ্গ মিউজিক সেন্টার নামে একটি ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে। 

rnrn

এ গান প্রসঙ্গে ফজলুর রহমান বাবু বলেন, আমাদের নাটক অঙ্গনের ছোটভাই রাজ কামালের কথা ও সুরে এবং মান্নান মোহাম্মদের সংগীতে অনেক দিন পর একটি ভিন্নধারার গান গাইলাম। বেশ ভালো লেগেছে। আমি মূলত বছরে ২/৪টা গান করি আমার পছন্দ অনুযায়ী। প্রাণপণ চেষ্টা করেছি গানটি সুন্দরভাবে আমার কণ্ঠে ধারণ করার জন্য। বাকিটা আমার দর্শকশ্রোতার ওপর ছেড়ে দিলাম। 

rnrn

গীতিকার ও পরিচালক রাজ কামাল বলেন, ‘প্রিয় বাবু ভাইয়ের কণ্ঠে আমার লেখা ও সুর করা গানটিতে আশা করি দর্শকশ্রোতারা ভিন্নধারার স্বাদ পাবেন।’

আনন্দনগর প্রতিবেদক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *