Home / Entertainment / প্যারিস থেকে ফিরে ফাহাদের গান ‘ছেড়ো না’

প্যারিস থেকে ফিরে ফাহাদের গান ‘ছেড়ো না’

বেশ ক’বছর ধরে যুক্তরাজ্য, ইতালি হয়ে ফ্রান্সের রাজধানী প্যারিসে থিতু হয়েছেন বাংলাদেশের তরুণ কণ্ঠশিল্পী ফাহাদ বিন আজিজ। 

rnrn

শৈশবে নজরুলগীতি শেখা আর কৈশোরে শাফকাত আমানত আলীর গান কাভার করা ফাহাদ, গান ছাড়তে পারেননি আজও। বরং পৃথিবীর যেখানেই গেছেন, খুব যতনে সঙ্গে রেখেছেন গানটিকে। যার প্রমাণ মিলেছে প্রায় এক ডজন নাটক আর ২টি দর্শকপ্রিয় সিনেমায় প্লেব্যাক করে; যার পুরোটাই সুদূর প্যারিসে বসেই।

rnrn

তবে এবার আর দূরে থেকে নয়। সরাসরি দেশেই হাজির হলেন, নিজের একটি সিঙ্গেল প্রকাশের জন্য। জুন মাসে প্যারিস থেকে ঢাকায় নেমে তৈরি করলেন ঈদকে কেন্দ্র করে বিশেষ একটি গান। 

rnrn

নিজের লেখা গানটির নাম রেখেছেন ‘ছেড়ো না’। যার সংগীত পরিচালনা করেছেন ‘বলো তুমি কি আমার হবে’ খ্যাত আরেক জনপ্রিয় গায়ক এবং সংগীত পরিচালক তানজীর। গানটি প্রকাশ হয়েছে ২০ জুলাই ইউটিউব-স্পটিফাইসহ বেশ ক’টি আন্তর্জাতিক অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মে।

rnrn

গানটি প্রসঙ্গে ফাহাদ বলেন, ‘নাটক বা সিনেমার গান তো প্রচুর করেছি। জনপ্রিয়তাও পেয়েছি। যদিও সে গানগুলো মূলত তৈরি হয়েছে গল্পের সূত্র ধরে। এবার ভাবলাম নিজের মতো করে একটা স্বাধীন গান করি। লেখালেখির অভ্যাস কিছুটা আগে থেকেই থাকায় এবার নিজেই লিখলাম। এরপর ঢাকায় এসে তানজীরের সঙ্গে বসে গানটি তৈরি করলাম। চেষ্টা করেছি নিজের মতো করে একটি কাজ করার। শ্রোতারা পছন্দ করলে আমার এই চেষ্টা সার্থক হবে। এমন আরও সিঙ্গেলস উপহার দেয়ার চেষ্টা করবো।’

rnrn

২০১৭ সালে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত নাভেদের সুরে ‘প্রেমেরই রঙে রাঙানো’ নাটকের টাইটেল গান নিয়ে নাটকে গাওয়া শুরু হয় ফাহাদ বিন আজিজের। এরপর একই নির্মাতার আগ্রহে নাভেদের সুরে ‘অনুভবে’ নাটকের ‘হাসি’, ‘প্লেবয়’ নাটকের ‘কেন হঠাৎ ঝড়ে’, জাকিউল ইসলাম রিপনের ‘লাভ ট্রাস্ট এন্ড কেয়ার’ নাটকের ‘আড়াল’, এজাজ মুন্নার সিরিয়াল ‘আমি এমন তুমি কেমন’-এর টাইটেল গান, অমির ‘এক্স ওয়াইফ’ নাটকের ‘ডুবসাঁতার’ প্রভৃতি গান করেছেন। সবগুলো গানই তিনি কণ্ঠ দিয়েছেন প্যারিসে বসে।
rn 
rnতারও আগে ২০১৫ সালে আরিফিন শুভ অভিনীত আশিকুর রহমান পরিচালিত ‘মুসাফির’ সিনেমার টাইটেল গানে তৌফিকের সঙ্গে কণ্ঠ দেন ফাহাদ। র‌্যাপ ধাঁচের সে গানটি ওই সময় বেশ আলোচিত হয়। এরপর মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘যদি একদিন’ সিনেমায় তার গাওয়া ‘বন্ধু আমার’ গানটিও প্রশংসিত হয়।

rnrn

ফাহাদ বলেন, ‘সত্যি বলতে প্রবাসে কর্মজীবন নিয়ে এতোটাই ব্যস্ত থাকতে হয়, ফলে গানের জন্য সময় বের করা কঠিন। তবুও চেষ্টা করি দিনশেষে গানের জন্য কিছুটা হলেও সময় রাখার। আমার ইচ্ছা, এভাবে একটু একটু করে নিয়মিত গান প্রকাশের। যার জন্য প্রয়োজন শ্রোতাদের সমর্থন। সামনে নাভেদের সঙ্গেও আমার বেশ কিছু প্রজেক্ট প্রকাশ হবে। শুদ্ধ বাংলা গানের একজন অনুরাগী হিসেবে পৃথিবীর যে প্রান্তেই থাকি, ভালো কিছু করার চেষ্টা অব্যাহত রাখবো।’

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *