Home / Entertainment / ‘পুলসিরাত’ নির্মাণের প্রস্তুতি নিচ্ছেন ভিকি জাহেদ

‘পুলসিরাত’ নির্মাণের প্রস্তুতি নিচ্ছেন ভিকি জাহেদ

নির্মাতা ভিকি জাহেদ ‘পুলসিরাত’ নামের একটি রোমান্টিক থ্রিলার সিনেমা নির্মাণের প্রস্তুতি নিচ্ছেন। সিনেমাটি প্রযোজনা করছে এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। সম্প্রতি প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন করেছেন তিনি। পাশাপাশি বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে সিনেমার নাম নিবন্ধনও করা হয়েছে।

প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল জানান, সিনেমার প্রধান দুই চরিত্রে আফরান নিশো ও মেহজাবীন চৌধুরীকে ভাবা হচ্ছে। দুজনের সঙ্গে প্রাথমিক আলোচনা চলছে, তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

এর আগে আফরান নিশো ও মেহজাবীন চৌধুরীকে নিয়ে ‘চিরকাল আজ’, ‘পুনর্জন্ম’, ‘রেডরাম’-সহ বেশ কয়েকটি নাটক ও ওয়েব সিনেমা নির্মাণ করেছেন ভিকি জাহেদ।

আরও পড়ুন
আরও পড়ুন
 

‘পুলসিরাত’ সিনেমাটির পরিচালনার পাশাপাশি চিত্রনাট্যও লিখছেন তিনি। ইতিমধ্যে চিত্রনাট্যের প্রথম খসড়া সম্পন্ন হয়েছে।

এদিকে মেহজাবীন চৌধুরী বর্তমানে ‘ক্যাকটাস’ নামের একটি ওয়েব সিরিজে কাজ করছেন, যা চরকি অরিজিনাল হিসেবে পরিচালনা করছেন শিহাব শাহীন। এর আগে তিনি ‘সাবা’ ও ‘প্রিয় মালতী’ সিনেমায় অভিনয় করেছেন।

অন্যদিকে আফরান নিশো অভিনয় করেছেন ‘সুড়ঙ্গ’ ও ‘দাগি’ সিনেমায়। গত বছরের শেষ দিকে মুক্তি পাওয়া ভিকি জাহেদের সিরিজ ‘আকা’-তেও তাকে দেখা গেছে। এ ছাড়া চলতি বছর ‘চক্র’ সিরিজের দ্বিতীয় মৌসুম নির্মাণের পরিকল্পনাও রয়েছে নির্মাতার।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *