পুরোনো ভিডিও ভাইরাল, তীব্র সমালোচনার মুখে কেটি পেরি

Written by

in

যৌন অসদাচরণের অভিযোগের মধ্যে পুরোনো ভিডিও ক্লিপ নতুন করে সামনে আসায় সমালোচনার মুখে পড়েছেন মার্কিন পপ তারকা কেটি পেরি। বিশেষ করে গায়ক জাস্টিন বিবার এবং এক কিশোর ভক্তকে ঘিরে তার পুরোনো ভিডিওগুলো সামাজিক মাধ্যমে ফের ভাইরাল হওয়ায় বিতর্ক আরও জোরালো হয়েছে।

 যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি মেইলের এক সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিকমাধ্যমে ফের ছড়িয়ে পড়া এসব ভিডিও ঘিরে তারকাদের আচরণ, সম্মতি এবং দ্বৈত মানদণ্ড নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ২০১২ সালের একটি ভিডিওতে দেখা যায়, একটি অনুষ্ঠানে মঞ্চের পেছনে কেটি পেরি গায়ক জাস্টিন বিবারকে শুভেচ্ছা জানানোর সময় হঠাৎ তাকে স্পর্শ করছেন।

আরেকটি বহুল প্রচারিত ভিডিওতে দেখা যায়, মঞ্চে ১৪ বছর বয়সী এক ভক্তের সঙ্গে কথোপকথনের পর তাকে চুমু দেন পেরি। বহু বছর পর ভিডিওটি নতুন করে সামনে আসায় সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে।

সাম্প্রতিক সময়ে একাধিক নারী পেরির বিরুদ্ধে অনুপযুক্ত আচরণের অভিযোগ তুলেছেন, যার ফলে গায়িকাকে ঘিরে সমালোচনা আরও বেড়েছে।এর আগে অভিনেত্রী রুবি রোজ পেরির বিরুদ্ধে অসদাচরণে র অভিযোগ তুলেছিলেন। এছাড়া আরও দুই নারী আলাদাভাবে অনাকাঙ্ক্ষিত শারীরিক স্পর্শের অভিযোগ করেছেন।

তবে রুবি রোজের অভিযোগ পেরির পক্ষ থেকে তার প্রতিনিধির মাধ্যমে অস্বীকার করা হয়েছে। এ পর্যন্ত কোনো অভিযোগের ক্ষেত্রেই তার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের হয়নি।

ভাইরাল হওয়া ভিডিওগুলো নিয়ে সামাজিকমাধ্যমে নেটিজেনরা বিভিন্ন প্রতিক্রিয়া দেখিয়েছেন।কেউ কেউ বিবারের সঙ্গে ঘটনাটিকে তুচ্ছ বলে উড়িয়ে দিয়েছেন, আবার অনেকেই কিশোর ভক্তের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটির তীব্র সমালোচনা করেছেন।

অনলাইন ডেস্ক

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *