Home / Entertainment / পুরোনো প্রেম নিয়ে তৌসিফ-সারিকা

পুরোনো প্রেম নিয়ে তৌসিফ-সারিকা

আমাদের সমাজে বিয়ের আগে প্রেম নিয়ে ছেলেমেয়েদের জীবনে নানা ঘটনা ঘটে। ঠিক এমনই প্রেমের ঘটনা কেন্দ্র করে নির্মিত হয়েছে ‘মি অ্যান্ড মাই এক্স’ নামে একটি নাটক। এ নাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও সারিকা সাবাহ। রচনা ও পরিচালনা করেছেন ইমরাউল রাফাত।

rnrn

নাটকে তৌসিফ মাহবুবের প্রথম প্রেমিকার ভূমিকায় অভিনয় করেছেন সামিরা খান মাহি। এরপর তার প্রেমিকার ভূমিকায় অভিনয় করেছেন তানিয়া বৃষ্টি। কিন্তু শেষ পর্যন্ত বিয়ে হয় সারিকা সাবাহর সঙ্গে। ঈদের আগে নাটকটির শুটিং হয়েছে মুন্সীগঞ্জসহ বিভিন্ন লোকেশনে। এতে অভিনয় প্রসঙ্গে সারিকা সাবাহ বলেন, ‘রাফাত ভাইয়ের গল্পে কাজ করতে সব সময়ই ভীষণ ভালো লাগে।

rnrn

জীবনের সঙ্গে সম্পৃক্ত ঘটনাই তার গল্পে উঠে আসে। তিনি যেহেতু নিজেই রচয়িতা, এ কারণে কীভাবে নাটকটির দৃশ্যধারণ করবেন তা ভালো জানেন ও বোঝেন। শিল্পীরাও তার নির্দেশনা যথাযথভাবে মেনে নিয়ে অভিনয় করেন বলেই কাজ খুব ভালো হয়। যথারীতি এ নাটকটির গল্পও জীবনের সঙ্গে সম্পৃক্ত। প্রত্যেকেই মন দিয়ে অভিনয় করার চেষ্টা করেছি। ট্রেলার প্রকাশ পাওয়ার পর বেশ ভালো সাড়া পেয়েছি। তৌসিফ ভাই নিঃসন্দেহে খুব ভালো অভিনয় করেন। এ নাটকের ক্ষেত্রে তিনি যেন আরও অনবদ্য ছিলেন।’ নির্মাতা জানিয়েছেন, নাটকটি এরই মধ্যে জি-সিরিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে।

আনন্দনগর প্রতিবেদক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *