Home / Entertainment / পুত্রবধূ ঐশ্বরিয়াকে নিয়ে জয়ার মন্তব্য ভাইরাল 

পুত্রবধূ ঐশ্বরিয়াকে নিয়ে জয়ার মন্তব্য ভাইরাল 

অভিষেক বচ্চন এবং ঐশ্বরিয়া রাইয়ের সংসার ভাঙার খবরে উত্তাল বলিউডপাড়া। মাস কয়েক ধরেই গুঞ্জন চলছে, মেয়েকে নিয়ে আলাদা থাকছেন সাবেক এই বিশ্ব সুন্দরী। 

আম্বানির ছেলের বিয়েতে বচ্চন পরিবারের সঙ্গে ঐশ্বরিয়ার দূরত্ব স্পষ্ট হয়ে যায়। শোনা যায়, শাশুড়ি আর ননদকে নিয়ে নিত্য অশান্তির জেরেই নাকি জলসা ছেড়েছেন ঐশ্বরিয়া। 

ননদ শ্বেতার অতিরিক্ত দখলদারি পছন্দ নয় ঐশ্বরিয়ার। জানা যায়, মা-বাবার সঙ্গেই থাকেন বচ্চন কন্যা। তবে ঘনিষ্ঠমহলের খবর, বিয়ে বাঁচানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন অভিষেক-ঐশ্বরিয়া। এর মাঝেই রাজনীতিবিদ তথা অভিনেত্রী জয়া বচ্চনের একটি পুরোনো ভিডিও সামনে এসেছে, সেখানে পুত্রবধূর সঙ্গে তার সম্পর্কের বিষয়ে আলোকপাত করেছে বচ্চন ঘরণী। 

খিটখিটে স্বভাবের জন্য প্রায় আলোচনায় থাকেন জয়া বচ্চন। মিডিয়ার ক্যামেরা দেখলেই চটে লাল হয়ে যান অমিতাভ জায়া। আজকাল সাক্ষাৎকার দেওয়া থেকে দূরেই থাকেন বর্ষীয়ান অভিনেত্রী। পুরোনো এই ভিডিওতে জয়াকে ফ্যাশন ডিজাইনার আবু জানি সন্দীপ খোসলার সঙ্গে কথোপকথন করতে দেখা যায়। 

ক্লিপটিতে জয়া মেয়ে এবং পুত্রবধূর মধ্যে পার্থক্য নিয়ে তার মতামত ব্যক্ত করে বলেন, মেয়ে এবং বউমার মধ্যে পার্থক্য রয়েছে। মানে- আমি জানি না কেন, কিন্তু সবাই মনে করেন না যে মা-বাবাকে সম্মান করার দরকার নেই। মেয়ে হিসেবে মা-বাবাকে হেলাফেলা করে। কিন্তু শ্বশুর-শাশুড়ির সঙ্গে তুমি এটা করতে পারো না। 

তিনি আরও জানান, বিয়ের পর একটি মেয়ের জীবনে অনেক কিছুই বদলে যায়। জয়া বলেন, পরে পরিস্থিতি বদলায়- কারণ আজ নিজেকে ভাদুড়ির চেয়ে বেশি বচ্চন মনে হয়। একটা পর্যায়ে জয়া স্বীকার করেন, অভিষেক ও মেয়ে শ্বেতার প্রতি তিনি অত্যন্ত কঠোর অভিভাবক। 

ঐশ্বরিয়ার প্রতিও কি কঠোর তিনি? জবাবে জয়া বচ্চন বলেন, কঠোর? ও আমার মেয়ে নয়! ও আমার পুত্রবধূ। আমি কেন তার প্রতি কঠোর হব? আমি নিশ্চিত যে তার মা তার জন্য এটি করেছেন। 

ভিডিওটি রেডিটে পোস্ট করা হয়েছিল এবং সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের কাছ থেকে প্রচুর প্রতিক্রিয়া পেয়েছে। একজন ব্যবহারকারী লিখেছেন, জয়াকে এখানে দেখে অবাক হয়ে গেলাম, অন্য একজন লিখেছেন, তিনি যা বলছেন তা ভুল নয়। 

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *