
এফডিসি নিয়ে অশ্লীল ও বিরূপ মন্তব্য করার অভিযোগ এনে অভিনেতা পীরজাদা শহীদুল হারুনকে তিন দিনের আল্টিমেটাম দিয়েছে চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও পরিবেশক সমিতি।
rnrn
এই সময়ের মধ্যে প্রকাশ্যে ক্ষমা না চাইলে তাকে এফডিসিতে অবাঞ্ছিত ঘোষণা ও মামলা করা কথা জানান সমিতির নেতারা।
rnrn
রোববার (২৫ আগস্ট) বিকেলে এফডিসিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এসময় প্রযোজক-পরিবেশক সমিতি সাবেক সাধারণ সম্পাদক শামসুল আলম জানান, তিনি (পীরজাদা হারুন) ক্ষমা না চাইলে, কেউ না করুক এই প্রযোজক ব্যক্তিগতভাবে তার নামে মামলা করবেন।
rnrn
সংবাদ সম্মেলনে চলচ্চিত্র সংশ্লিষ্ট সবার কাছে পীরজাদা হারুনকে কোনো সিনেমায় না নেয়ার অনুরোধ জানান পরিচালক সমিতির মহাসচিব শাহীন সুমন।
rnrn
প্রসঙ্গত, সম্প্রতি একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে পীরজাদা হারুন বলেছিলেন, এফডিসিতে ১২০টি রুম আছে বিভিন্ন প্রযোজকদের নামে। সেখানে মাদক ও নারী ব্যবসাসহ সব কিছু হতো। এমডিকে অবগত করে তখন রুমগুলো দখল মুক্ত করি। সন্ধ্যার পর থেকে এফডিসিতে মাদক সেবন ও নারী ব্যবসা হয়। ওই রুমগুলো আবার দখল হয়েছে। এগুলো বন্ধ করা দরকার। এফডিসি পবিত্র জায়গা। পবিত্র জায়গা পবিত্র রাখতে হবে। মূলত তার এমন বক্তব্য ভিত্তিহীন বলেই দাবি চলচ্চিত্রের মানুষের। এ কারণেই তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে চলচ্চিত্রের সংগঠনগুলো।
rnrn
তবে আল্টিমেটামের বিষয়টি নিয়ে ভাবছেন না পীরজাদা হারুন। তিনি জানিয়েছেন, শিল্পী সমিতি ছাড়া এফডিসিতে তাকে অবাঞ্ছিত ঘোষণা করার এখতিয়ার কেউ রাখে না।
বিনোদন ডেস্ক
Leave a Reply