Home / Entertainment / পলককে ছেড়ে কার সঙ্গে ছুটি কাটাতে গেলেন সাইফপুত্র?

পলককে ছেড়ে কার সঙ্গে ছুটি কাটাতে গেলেন সাইফপুত্র?

পলককে ছেড়ে কার সঙ্গে ছুটি কাটাতে গেলেন সাইফপুত্র?
ছবি: যুগান্তর

চলতি বছরেই সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবির মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয়েছে অভিনেত্রী পলক তিওয়ারির। অন্যদিকে নিজের প্রথম ছবি মুক্তির অপেক্ষায় রয়েছেন বলিউড তারকা সাইফ আলি খানের ছেলে ইব্রাহিম খান। 

পলকের প্রথম ছবি বক্স অফিসে দাগ কাটতে পারেনি একেবারে। ইব্রাহিমও এখন পর্যন্ত পেশাগত জীবনে তেমন ছাপ রাখার মতো কাজ করেননি। তবে তাদের ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা নিরন্তর। 

ইব্রাহিমের সঙ্গে নাকি প্রেম করছেন পলক, গত বছরের শেষ দিক থেকে বলিউডের অন্দরে শোনা গেছে এই কানাঘুষা। তাদের একাধিকবার একাধিক অনুষ্ঠানেও দেখা গেছে একসঙ্গে। তবে নিজেদের চর্চিত প্রেম নিয়ে কখনো জনসমক্ষে মুখ খোলেননি ইব্রাহিম বা পলক কেউ-ই। এখন খবর, সেই প্রেমে নাকি ইতি টেনেছেন তারা। পলককে ভুলে নাকি নতুন বান্ধবীর প্রেমে পড়েছেন সাইফপুত্র।

সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওয়ে অন্য এক বান্ধবীর সঙ্গে বিমানবন্দরে দেখা গেছে ইব্রাহিমকে। ইব্রাহিমের ওই বান্ধবীকে দেখা গেছে দুটি ট্রলি ব্যাগ নিয়ে। অন্যদিকে ইব্রাহিমের কাছে ছিল একটি পিঠের ব্যাগ ও একটি ট্রলি ব্যাগ। ফটোগ্রাফারদের অনুরোধে ইব্রাহিম ছবির জন্য অল্প কিছুক্ষণ অপেক্ষা করলেও নিজের ব্যাগ নিয়ে সোজা বিমানবন্দরের ভেতরে চলে যান তার বান্ধবী। তাদের দেখে অনুমান করা যায়, বছরের শেষে একসঙ্গে ঘুরতে যাচ্ছেন তারা।

ইব্রাহিম সামাজিক মাধ্যমে নিজের এই নতুন বান্ধবীর পরিচয় না দিলেও তাকে খুঁজে বের করেছেন নেটিজেনরা। তাদের দাবি, ইব্রাহিমের চর্চিত প্রেমিকা নাম আদেপ শৌনা গৌতম। করণ জোহরের ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবিতে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছিলেন ইব্রাহিম ও শৌনা। সেখানেই নাকি একে অপরের সঙ্গে বন্ধুত্ব তৈরি হয় তাদের।

বিনোদন ডেস্ক

সূত্র: যুগান্তর

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *