Home / Entertainment / গাড়ির ভেতরে মিলল অস্কারজয়ী অভিনেতার লাশ 

গাড়ির ভেতরে মিলল অস্কারজয়ী অভিনেতার লাশ 

গাড়ির ভেতরে মিলল অস্কারজয়ী অভিনেতার লাশ 
ছবি: যুগান্তর

অস্কারজয়ী ছবি ‘প্যারাসাইট’-এর অভিনেতা লি সান কিউন মারা গেছেন। বুধবার সকালে তার গাড়ির ভেতর থেকে লাশ উদ্ধার করা হয়। 

সিওলের একটি পার্কের ভেতরে রাখা গাড়ি থেকে মৃত অবস্থায় দক্ষিণ কোরিয়ার অভিনেতা লির দেহ উদ্ধার করা হয়। অভিনেতার মৃত্যুর নেপথ্য কারণ এখনো জানা যায়নি।  খবর আনন্দবাজারের। 

জানা গেছে, বাড়ি থেকে গাড়ি নিয়েই বেরিয়েছিলেন লি। তার বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পর বাড়ি থেকে একটি সুইসাইড নোট খুঁজে পান অভিনেতার স্ত্রী। লির সঙ্গে যোগাযোগ করতে না পেরে সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন তিনি। সিওলের একটি পার্ক থেকে লির মৃতদেহ পাওয়া যায়। 

এদিকে বহুদিন ধরে খবরের শিরোনামে রয়েছেন লি। একটি নাইটক্লাবে বেআইনিভাবে মাদক সেবন করার অভিযোগ ওঠে অভিনেতার বিরুদ্ধে। মাদককাণ্ডে নাম জড়ানোর পর তদন্তও শুরু হয়।
লির মৃত্যুর সঙ্গে এ ঘটনারও কোনো যোগসূত্র রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ। ২০১৯ সালে বং জুন-হোর পরিচালনায় দক্ষিণ কোরিয়ার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ব্ল্যাক কমেডি ঘরানার ছবি ‘প্যারাসাইট’। 

এই ছবিতে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন লি। এ ছাড়া ‘হেলপলেস’, ‘অল অ্যাবাউট মাই লাইফ’-এর মতো একাধিক দক্ষিণ কোরিয়ার ছবিতে অভিনয় করতে দেখা গেছে তাকে। 

২০২১ সালে ‘অ্যাপল টিভি প্লাস’-এ মুক্তিপ্রাপ্ত প্রথম কোরিয়ান সিরিজ ‘ডক্টর ব্রেন’-এ অভিনয় করেন তিনি।
 

বিনোদন ডেস্ক

সূত্র: যুগান্তর

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *