Home / Entertainment / পর্নোকাণ্ড নিয়ে নির্মিত চলচ্চিত্রে অভিনয় করবেন রাজ কুন্দ্রা

পর্নোকাণ্ড নিয়ে নির্মিত চলচ্চিত্রে অভিনয় করবেন রাজ কুন্দ্রা

বড়পর্দায় অভিনয় করবেন রাজ কুন্দ্রা। তাও আবার পর্নোকাণ্ড ঘিরে নির্মিত চলচ্চিত্রে। এর চিত্রনাট্য লেখার কাজেও যুক্ত থাকবেন অভিনেতা। তবে গোপন রাখা হয়েছে পরিচালকের নাম।  

পিঙ্কভিলার রিপোর্টে রাজ কুন্দ্রার গ্রেফতারি এবং জেলে কাটানো সময় নিয়েই একটি সিনেমা তৈরির পরিকল্পনা চলছে। শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা হবে। যেখানে রাজ নিজেই অভিনয় করবেন বলে জানা গেছে। 

পর্নো ভিডিও তৈরি ও হটশট অ্যাপের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে ২০২১ সালের ১৯ জুলাই গ্রেফতার হয়েছিলেন ব্যবসায়ী তথা বলিউড তারকা শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা। প্রায় দু-মাস জেলবন্দি থাকার পর জামিন মঞ্জুর হয় পর্নো ব়্যাকেটের মূল অভিযুক্ত রাজ। যদিও রাজের দাবি, তাকে ফাঁসানো হয়েছে। এ ঘটনার দুবছর পার হয়ে গেছে। তবুও মিডিয়ায় মুখ দেখান না, আজব মাস্কে মুখ ঢেকে প্রকাশ্যে আসেন অভিনেতা। তার পর্নোকাণ্ডকেই বড়পর্দায় তুলে ধরার আয়োজন চলছে বলিউডে। 

সূত্র জানায়, জেলে কাটানো কঠিন সময়ের অভিজ্ঞতা, তাও আর্থার রোড জেলের দৃশ্য থাকবে এখানে। হাই-প্রোফাইল বন্দিরা এ জেলে থাকেন। তার গ্রেফতারি নিয়ে যে মিডিয়া ট্রায়াল চলেছিল, সেটা চিত্রনাট্যের অংশ হবে। রাজ ও তার পরিবারকে যে চরম দুর্ভোগের মধ্যে দিয়ে যেতে হয়েছিল, সেসবই হবে ছবির মূল বিষয়বস্তু। 

এ সময়ে স্বামীর পাশে থেকে মিডিয়ার মুখোমুখি হয়েছেন শিল্পা শেঠিও। নিজের পেশা সামলেছেন অভিনেত্রী। রাজের সঙ্গে তিনিও এ সিনেমায় অভিনয় করবেন কিনা, তা জানা যায়নি।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *