Home / Entertainment / পর্দার ‘মিসেস’ সানিয়া কি বাস্তবেও বিয়ের পিঁড়িতে বসছেন?

পর্দার ‘মিসেস’ সানিয়া কি বাস্তবেও বিয়ের পিঁড়িতে বসছেন?

আরতি কাদভ পরিচালিত সিনেমাটি মালায়ালাম রিমেক ‘মিসেস’। এর আগে ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত দ্য গ্রেট ইন্ডিয়ান কিচেনের রিমেক হলেও এ সিনেমায় সানিয়ার অভিনয় প্রশংসিত হয়েছে। আগামী ৭ ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে ‘মিসেস’। এ সিনেমা নিয়েই কথা বলতে গিয়ে কিছু ব্যক্তিগত কথাও বলে ফেললেন অভিনেত্রী সানিয়া মালহোত্রা।

সিনেমাটি রিচা নামক একটি মেয়ের জীবনের গল্প নিয়ে তৈরি হয়েছে। যিনি একজন প্রশিক্ষিত নৃত্যশিল্পী ও শিক্ষিকা। বিয়ের পর হঠাৎ করেই রিচার জীবন কীভাবে পাল্টে যায়, সেটিই ‘মিসেস’ সিনেমায় দেখানো হয়েছে। এর মধ্যেই ‘মিসেস’ সিনেমায় অসম্ভব সুন্দর অভিনয় করার জন্য ২০২৪ নিউইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন সানিয়া মালহোত্রা।

সম্প্রতি এইচটি সিটির এক সাক্ষাৎকারে অভিনেত্রী সানিয়া মালহোত্রা নিজের ব্যক্তিগত জীবন সম্পর্কে কথা বলেছেন। মিসেস সিনেমায় অভিনয় করার পর ব্যক্তিগত জীবনেও কি মিসেস হতে চলেছেন? এমন প্রশ্নের উত্তরে সানিয়া বলেন, ‘একেবারেই নয়। আমার কাছে একদম সময় নেই। আমি কাজ নিয়ে ভীষণ ব্যস্ত। তবে সময় পেলে অবশ্যই সমুদ্রের ধারে বসতে চাই।

হলিউডে কাজ করা প্রসঙ্গে অভিনেত্রী বলেন, না এখনই আমার কোনো পরিকল্পনা নেই। আমার একমাত্র পরিকল্পনা হলো— ছুটি নিয়ে কিছু দিন বাইরে ঘুরে আসা। তবে যদি ভালো স্ক্রিপ্ট এবং মনের মতো চরিত্রের অফার পাই, তাহলে অবশ্যই যাব।

এদিকে কিছু দিন আগে সেতারবাদক ঋষভ রিখিরাম শর্মার সঙ্গে একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে অভিনেত্রীর। সেই ছবিতে সানিয়া ও ঋষভকে একসঙ্গে গাড়ির সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ভক্তদের সঙ্গে একসঙ্গে ছবিও তোলেন তারা। ছবিটি ভাইরাল হতেই এ দুই তারকার প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়। যদিও এ বিষয়ে এখনো কোনো কথা বলেননি সানিয়া কিংবা ঋষভ শর্মা কেউ-ই।

জানা গেছে, ঋষভ শর্মা হলেন একজন সেতারবাদক ও গীতিকার। প্রয়াত সেতারবাদক পণ্ডিত রবিশঙ্করের শেষ শিষ্য ছিলেন তিনি। ঋষভের উদ্যোগে সেতার পর মেন্টাল হেলথের অধীনে বিনামূল্যে সংগীত থেরাপি সরবরাহ করা হয়। মানসিক স্বাস্থ্য নিয়ে পড়াশোনা এবং কাজ করেন ঋষভ।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *