Home / Entertainment / পরীমনি-জয়া আহসানদের ধন্যবাদ জানিয়ে যা বললেন মাহি

পরীমনি-জয়া আহসানদের ধন্যবাদ জানিয়ে যা বললেন মাহি

ডিজিটাল নিরাপত্তা আইনে পুলিশের করা মামলায় ৬ ঘন্টা কারাভোগের পর মুক্ত হয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। শনিবার রাতে গাজীপুর জেলা কারাগার থেকে মুক্তি পান তিনি।

rnrn

এর আগে ডিজিটাল নিরাপত্তা আইনে পুলিশের করা মামলায় ৯ মাসের অন্তঃসত্ত্বা মাহিকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

rnrn

ডিজিটাল নিরাপত্তা আইনে মাহিকে গ্রেফতার করায় ক্ষুব্ধ বিনোদন অঙ্গনের অনেকে। তারা এভাবে মাহিকে গ্রেফতারের তীব্র নিন্দা জানিয়েছেন।

rnrn

জেল থেকে বের হয়ে তাই পাশে থাকার জন্য পরীমনি, জয়া আহসানসহ কয়েকজনকে ধন্যবাদ জানিয়েছেন মাহিয়া মাহি।

rnrn

ফেসবুকে দেওয়া এক পোস্টে মাহি বলেন, ‘ওরে আমার পরি, ওরে আমার জয়া আপা, আমার শাওন আপা, তমা, রিপা, মিতু, নীড় আর আমার সব সাংবাদিক ভাইরা…. আমার কলিজা তোমরা, আমার শক্তি তোমরা।’  

rnrn

প্রসঙ্গত, সৌদি আরব থেকে ওমরাহ শেষে সকালে দেশে ফেরার পর বিমানবন্দরে চিত্রনায়িকা মাহিয়া মাহিকে গ্রেফতার করে পুলিশ।

rnrn

পরে দুপুর দেড়টার দিকে তাকে গাজীপুরের আদালতে তোলা হলে কারাগারে পাঠানোর আদেশ দেন মহানগর হাকিম মো. ইকবাল হোসেন। তবে সন্ধ্যায় অন্তঃসত্ত্বা এই চিত্রনায়িকার জামিনের আদেশ দেন একই বিচারক। সাড়ে পাঁচ ঘণ্টা কারাবাসের পর রাতে তার তিনি মুক্তি পান। 
rn 

যুগান্তর ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *