Home / Entertainment / পরিণীতি- প্রিয়াংকা সম্পর্কে বিস্ফোরক মন্তব্য বোন মীরার

পরিণীতি- প্রিয়াংকা সম্পর্কে বিস্ফোরক মন্তব্য বোন মীরার

শোবিজে পরিবারের একজন জনপ্রিয়তার শীর্ষে থাকলে বাকি সদস্যদের ক্যারিয়ার গড়ার পথটা খুব সহজ হয়ে যায়। বলিউডে অনেক তারকাই নিজেদের ছোট ভাইবোনকে কাজের সুযোগ করে দিয়েছেন। কেউ সেটা কাজে লাগিয়ে পৌঁছে গেছেন জনপ্রিয়তার শীর্ষে, আবার কেউ ছিটকে পড়েছেন ব্যর্থতার সাগরে।

তবে প্রিয়াংকা চোপড়া ও পরিণীতি চোপড়ার বোন মীরা চোপড়া জানালেন ভিন্নকথা। বোনদের কাছ থেকে নাকি কোনো সুবিধাই পাননি তিনি। রীতিমতো বড় দুই বোনকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন এই অভিনেত্রী।

মীরার অভিযোগ, তার দুই বোনই ভালো অভিনেত্রী। তবে বোন হিসেবে কোনো সাহায্যই নাকি পাননি তাদের কাছ থেকে।

২০১৬ সালে ‘১৯২০: লন্ডন’ সিনেমার মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন মীরা। সামনে মুক্তি পেতে চলেছে তার সিনেমা ‘সফেদ’। তার আগেই দুই বোনকে নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন তিনি। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে মীরা জানান, পরিণীতির পরিবারের সঙ্গে বহু বছর ধরে তেমন কোনো যোগাযোগ নেই। ‘হাসি তো ফাসি’ ছবিটির সময় থেকেই পরিণীতি নাকি দূরত্ব বজায় রাখতেন। তুলনায় অনেক বেশি প্রিয়াংকার পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ মীরা। 

আরও পড়ুন: 

অভিনেত্রী বলেন, ‘প্রিয়াংকার পরিবারের সঙ্গে সম্পর্ক ভালো, এমনিতে ভালোভাবেই কথাবার্তা চলে। তবে বোনে বোনে সেই যোগ নেই, একই পরিবারের মেয়ে হয়েও বলিউডে কোনো সাহায্য পাইনি।’

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *