
শুরু হতে যাচ্ছে শেখ হাসিনা সরকারের আমলে বন্ধ হয়ে যাওয়া রাজনৈতিক টকশো ‘পয়েন্ট অফ অর্ডার’। এই শোয়ের মাধ্যমে আবারও উপস্থাপনায় ফিরছেন কাজী জেসিন।
স্যাটেলাইট চ্যানেল বাংলাভিশনে অনুষ্ঠানটি প্রচার হবে প্রতি শনিবার থেকে মঙ্গলবার রাত ১১টা ৩০ মিনিটে। কাজী জেসিন সঞ্চালিত ‘পয়েন্ট অফ অর্ডার’ ছিল বাংলাদেশে প্রথম রাজনৈতিক অনুষ্ঠান, যা শেখ হাসিনার দমনমূলক শাসনের সময় বন্ধ করে দেওয়া হয়।
প্রায় পনেরো বছর পর আবারও এ অনুষ্ঠান শুরু প্রসঙ্গে কাজী জেসিন বলেন, ‘এই শো’টির সঙ্গে জড়িয়ে আছে আমার নিপীড়ণের গল্প, অনেক কিছু হারিয়েছি আমি শুধু সাংবাদিক হিসেবে নীতিপ্রশ্নে কম্প্রোমাইজ না করা। হারিয়েছি কর্মময় জীবনের একটা যুগে এটি শুধু কোনো রাজনৈতিক শো নয়, এটি অন্যায়, অনিয়ম, দুর্নীতি, নিপীড়ণের বিরুদ্ধে ছিল প্রতিবাদের স্মারক, জনগণের কণ্ঠস্বর।’
আনন্দনগর প্রতিবেদক





