Home / Entertainment / নুসরাত চাইলেও সাড়া দিচ্ছেন না মিমি, কী হয়েছে তাদের?

নুসরাত চাইলেও সাড়া দিচ্ছেন না মিমি, কী হয়েছে তাদের?

কলকাতার জনপ্রিয় দুই অভিনেত্রী নুসরাত জাহান ও মিমি চক্রবর্তী। দুজনই টালিউডের ‘বেস্ট ফ্রেন্ড’ ছিলেন। কিন্তু তাদের সেই সম্পর্কে ফাটল ধরেছে অনেক দিন হলো। 

তবে কেন তাদের মধ্যে দূরত্ব তা নিয়ে শুরু থেকেই চুপ ছিলেন দুজন। সম্প্রতি এক সাক্ষাৎকারে মিমির সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন নুসরাত। 

শুক্রবার মুক্তি পাচ্ছে নুসরাত-যশ প্রযোজিত ছবি ‘মেন্টাল’। এর আগেই আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে নুসরাত বললেন, ‘ছবির প্রিমিয়ারে মিমিকে আমন্ত্রণ জানাবো।’

তিনি বলেন, ‘শুনেছি প্রযোজনা সংস্থার ইভেন্টে মিমিকে নিমন্ত্রণ করা হয়নি। কিন্তু নিমন্ত্রিত থাকার প্রমাণ আমরা পরে দিয়েছিলাম। এবারও নিমন্ত্রণ করব। আর চাইব বন্ধু হিসেবে সে আমাদের পাশে থাকুক’। 

মিমির সঙ্গে দূরত্ব প্রসঙ্গে নুসরাত বলেন- ‘ব্যক্তিগত কারণে আমাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। তবে এখনও মিমিকে ভালোবাসি আমি এবং নিশ্চিত মিমিও আমাকে ভালোবাসে আগের মতোই’। 

‘আমাদের মধ্যে যে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে সেটা কথা বলে মিটিয়ে নিতে চাই। তবে সম্পর্ক ঠিক করতে হলে দুজনকেই এগিয়ে আসতে হবে। আমি কয়েকবার সেটা চেষ্টা করেও তার কাছ থেকে সাড়া পাইনি’, যোগ করেন নুসরাত। 

এর আগে মিমি জানিয়েছিলেন, ‘কাছের মানুষরা আমার বিশ্বাস ভেঙেছে। তাই সহজে কাউকে বিশ্বাস করার জায়গাটা আর তৈরি হয় না’। 

আরও পড়ুন

যুগান্তর প্রতিবেদন

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *