Home / Entertainment / নির্মাতা রাজ চক্রবর্তীর ফেসবুক প্রোফাইল হ্যাকড

নির্মাতা রাজ চক্রবর্তীর ফেসবুক প্রোফাইল হ্যাকড

হ্যাকারের কবলে টালিউডের জনপ্রিয় নির্মাতা রাজ চক্রবর্তীর ফেসবুক অ্যাকাউন্ট। মঙ্গলবার রাজ জানিয়েছেন, তার ফেসবুকের ভেরিফায়েড অ্যাকাউন্টটি হ্যাকারদের কবলে পড়েছে। 

হ্যাকড হওয়া সেই প্রেফাইলে দেখা যায়, রাজ চক্রবর্তীর ফেসবুকে প্রোফাইলে তার নামের বদলে বিদেশি ভাষায় কিছু নাম লেখা। তবে বায়োতে রাজের পরিচয়ই এখনও পর্যন্ত আছে। 

রাজ জানিয়েছেন, কেবলমাত্র তার প্রোফাইল নয়, তার ব্যক্তিগত প্রোফাইল, ব্যক্তিগত পেজ এমনকি প্রযোজনা সংস্থার সামাজিক মাধ্যমের পেজটিও হ্যাকারদের কবলে। 

সামাজিক মাধ্যমে রাজের অ্যাকাউন্টগুলো নাকি বেশ কিছুদিন থেকেই সমস্যা করছিল। তবে সেই পেজগুলো যে হ্যাকারদের কবলে তা বুঝতে পারেননি রাজ চক্রবর্তী। 

রাজ জানিয়েছেন, তিনি নিজে সবসময়ে নিজের প্রোফাইল ব্যবহার করেন না। তার হয়ে তার টিমই তার ব্যক্তিগত ভেরিফায়েড পেজ ও প্রযোজনা সংস্থার পেজ থেকে পোস্ট করে। সেই টিম থেকেই তাকে প্রথম জানানো হয়ে যে তার প্রোফাইল হ্যাক হয়ে গিয়েছে। এই ঘটনায় রাজ পুলিশে অভিযোগও জানিয়েছিলেন। তবে বর্তমানে রাজ চক্রবর্তীর ফেসবুক অ্যাকাউন্টে আবার তার নামই ফিরে এসেছে। সাইবার ক্রাইমে অভিযোগ জানাবার পরে রিকভার করা হয়েছে তার তিনটি অ্যাকাউন্টই।

একইসঙ্গে পরিচালকের কাছে ওইদিন সকালবেলা থেকে এই ঘটনায় অনেকেই ফোন করেছেন। সকলেই জানতে চেয়েছেন হঠাৎ কেন এমনটা দেখাচ্ছে প্রোফাইলে? এ ছাড়ও টিমের কাছে নোটিফিকেশন পৌঁছায়। তখনই টিম তৎপর হয়ে যাবতীয় ব্যবস্থা নেয়। 

এদিকে দিনকয়েক আগেই প্রোফাইল হ্যাক করা হয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়ের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। একইরকম সমস্যায় পড়েছিলেন তিনি। বিদেশি ভাষায় নানা ধরনের পোস্ট করা হতো। 

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *