Home / Entertainment / নিজ দলের কর্মীদের হাতে মার খাওয়া সেই অভিনেত্রী বহিষ্কার 

নিজ দলের কর্মীদের হাতে মার খাওয়া সেই অভিনেত্রী বহিষ্কার 

বলিউড অভিনেত্রী ও কংগ্রেসকর্মী অর্চনা গৌতম কদিন আগে নিজ দলের কর্মী-সমর্থকদের হাতে হামলার শিকার হয়েছিলেন। কংগ্রেসের দলীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। 

এবার জানা গেল অসদাচরণ ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে অর্চনাকে দল থেকে বহিষ্কার করছে কংগ্রেস।

আরও পড়ুন 

সম্প্রতি অর্চনা গৌতমকে কংগ্রেস থেকে বহিষ্কারের চিঠি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাকে দল থেকে বহিষ্কারের খবর নিশ্চিত করেছেন কংগ্রেসের উত্তরপ্রদেশের মুখপাত্র আংশু অবস্থিত।

আংশু জানান, ‘অর্চনা গৌতমের কোনো রাজনৈতিক পটভূমি ছিল না, তবু দল তাকে বিশ্বাস করেছিল। এমনকি ২০২২ সালের বিধানসভা নির্বাচনে হস্তিনাপুর কেন্দ্র থেকে তাকে প্রার্থীও করা হয়েছিল। 

তবে অর্চনা মাত্র ১৫১৯টি ভোট পান। মিরাটে দলের শৃঙ্খলা রক্ষক কমিটির কাছে তার (অর্চনা গৌতম) বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল। আর সে কারণেই তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

অর্চনা গৌতমকে দল থেকে বহিষ্কারের যে চিঠি ভাইরাল হয়েছে, তাতে অভিনেত্রীকে আগামী ৬ বছরের জন্য বহিষ্কারের কথা বলা হয়েছে। 

এমনকি বহিষ্কারের আগে ‘শোকজ' (কারণ দর্শানোর) নোটিশও পাঠানো হয়েছিল, আগামী এক সপ্তাহের মধ্যে তার জবাব চাওয়া হয়েছিল। তবে অর্চনা সেই চিঠির কোনো জবাব না দেওয়ায় তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।

অর্চনা গৌতম সালমান খানের শো বিগ বস ১৬-এ তার কাজের মাধ্যমে খ্যাতি অর্জন করেছিলেন। সম্প্রতি রোহিত শেঠির ‘খাতরোন কে খিলাড়ি’তেও দেখা গেছে।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *