Home / Entertainment / নিউইয়র্ক থেকে শাকিবকে নিয়ে যে বার্তা দিলেন অপু

নিউইয়র্ক থেকে শাকিবকে নিয়ে যে বার্তা দিলেন অপু

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের সঙ্গে অপু বিশ্বাসের সম্পর্কের গুঞ্জন আবারও ডানা মেলেছে। গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারেও এমনই ইঙ্গিত দিয়েছিলেন এ নায়িকা। এবার তিনি জানালেন, শাকিবের সঙ্গে কী সম্পর্কে আছেন তিনি।

নিউইয়র্ক থেকে ফেসবুক লাইভে প্রিসিলার অনুষ্ঠানের অতিথি হন অপু। সেখানেই তিনি এ কথা বলেন।

অপু বিশ্বাস বলেন, বেলাশেষে শাকিব আর আমরা একটা পারিবারিক সম্পর্কে আছি। সুতরাং পারিবারিক সম্পর্কের ব্যাপারটা ব্যাখ্যা করতে গেলে ব্যক্তিগত জীবন চলে আসে। কিন্তু আমি ব্যক্তিগতজীবন নিয়ে কথা বলতেই চাই না। কারণ আমি দেখেছি— আমাদের কাজের জায়গায় দেখে দর্শক অনেক বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। কারণ এখন কাজ বেড়ে গেছে।

এ সময় শাকিব খান সম্পর্কে তিনি বলেন, তিনি আমার ক্যারিয়ারের সফলতম একজন সহশিল্পী। আমার ক্যারিয়ারে বড় একটি মাত্রা যোগ করেছেন। ওই জায়গা থেকে প্রিয়তমা সম্পর্কে বলতে গেলে, এত অল্প সময়ে এত ভালো একটা সিনেমা বানানো শাকিব খানের পক্ষেই সম্ভব। আর কারও পক্ষে সম্ভব না।

শাকিব খান ও অপু বিশ্বাস বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। ভিন্ন ভিন্ন প্রয়োজনে দেশটিতে গেলেও সেখানে গিয়ে এক হয়েছেন এই জুটি। সম্প্রতি তাদের একটি ভিডিও ফাঁস হয়েছে। সেখানে দেখা যায়, সন্তান জয়কে নিয়ে একসঙ্গে শাকিব-অপু। ছেলের হাত ধরে গাড়ির দিকে যাচ্ছেন শাকিব। বেশ নির্ভার ভঙ্গিতে সাবেক স্বামী ও পুত্রকে অনুসরণ করছেন অপু। এর পর দেখা যায় শাকিব ছেলেকে নিয়ে গাড়িতে ঢুকলে অপুও প্রবেশ করেন গাড়ির ভেতর।

ভিডিওটি সামাজিকমাধ্যমে ভাইরাল হয়। শাকিবের সঙ্গে অপুকে দেখে নানারকম মন্তব্য করছেন নেটজেনরা। কেউ শুভকামনা জানাচ্ছেন, আবার কেউবা মেতে উঠেছেন সমালোচনায়।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *