Home / Entertainment / নাসিমকে ভুলে সাবেকে মজলেন উর্বশী!

নাসিমকে ভুলে সাবেকে মজলেন উর্বশী!

দুদিন আগেই পাকিস্তানের ক্রিকেট তারকা নাসিম শাহকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন বলিউডের অভিনেত্রী উর্বশী রাউতেলা। এই অভিনেত্রীর  শুভেচ্ছা পোস্টের জবাবও দিয়েছেন তারকা পেসার। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শোরগোল তৈরি হয়।
rn  
rnঅনুরাগীদের মধ্যে একজন লিখেছেন- যাক বাবা এবার ঋষভের ভূত মেয়ের মাথা থেকে নেমেছে। কিন্তু কোথায় কী! পুরোনো ভালোবাসা কি এত্ত সহজে ভোলা যায়?
rn 
rnশুক্রবার এয়ারপোর্টে ক্যামেরায় ধরা পড়েন এই নায়িকা। সেখানে লাল ব্রালেট, উন্মুক্ত ক্রপ জ্যাকেট আর প্যান্ট পরিহিত ছিলেন উর্বশী।

rnrn

এয়ারপোর্টে ঋষভকে নিয়ে পাপারাজ্জিদের প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন উর্বশী। সেখানে এক সাংবাদিক ঋষভের বিষয়ে প্রশ্ন করেন যে, ঋষভ সুস্থ হওয়ার ছবি ইনস্টাগ্রামে দিয়েছেন, দেখেছেন কিনা? জবাবে এই অভিনেত্রী বলেন, দেখেছি, উনি আমাদের দেশের সম্পদ। আমাদের গর্ব ঋষভ পন্ত। তার জন্য আমার প্রার্থনা আছে।
rn 
rnসেই ভিডিও প্রকাশ্যে আসতেই উর্বশী-ঋষভের সম্পর্ক নিয়ে কাটাছেঁড়া শুরু করে দেন নেটিজেনরা। একজন লেখেন- এখন উনি দল বদলেছেন, ঋষভ নয়, কেউ নাসিমকে নিয়ে প্রশ্ন করুন। 

rnrn

অন্য একজন মন্তব্য করেছেন- ‘আবার পন্ত! বেচারি পালাতেও পারছে না কোথাও।'

rnrn

সম্প্রতি এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়েছিলেন ঋষভ। হরিদ্বারের মাংলাউরের কাছে একটি ডিভাইডারে ধাক্কা মারে পন্তের গাড়ি। মুহূর্তের মধ্যেই দাউদাউ করে আগুন জ্বলে উঠে। কোনোক্রমে প্রাণে বেঁচে যান ভারতের তারকা ক্রিকেটার। ধীরে ধীরে সুস্থ হচ্ছেন তিনি। 

rnrn

এদিকে গত কয়েক মাস ধরেই উর্বশী-ঋষভের সম্পর্ক নিয়ে অনেক জলঘোলা হয়েছে। 

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *