নাবালিকাকে বিয়ে, যে কৌশলে ঝামেলা এড়ান জুনিয়র এনটিআর

Written by

in

জুনিয়র এনটিআর ও স্ত্রী লক্ষ্মী প্রণতির মধ্যকার বয়সের ফারাক প্রায় ৯ বছরের। দাম্পত্য জীবনের এক যুগ কেটে গেছে এ দম্পতির। 

rnrn

দুই পুত্রসন্তান নিয়ে সুখের সংসার তাদের। কিন্তু শুরুটা মোটেও সুখকর ছিল না। নাবালিকাকে বিয়ে করার দায়ে আইনি ঝামেলায় পড়তে হয়েছিল তেলেগু এই অভিনেতাকে। যদিও পরে কৌশলে ঝামেলা এড়ান এ তারকা দম্পতি।

rnrn

২০১০ সালে বিয়ে পাকাপাকি হয় এ জুটির। এনটিআরের বাবা নন্দামুরি হরিকৃষ্ণ ছিলেন তৎকালীন লোকসভার সাংসদ। অন্যদিকে প্রণতিও কোনো যেনতেন পরিবারের মেয়ে নন, তিনিও ছিলেন প্রভাবশালী ঘরের মেয়ে। তাই তো এই জুটির বিয়ের খবর বাইরে ছড়াতে খুব বেশি সময় নেয়নি।

rnrn

ঝামেলা বাঁধে যখন এক আইনজীবী নাবালিকা প্রণতিকে বিয়ে করার দায়ে এনটিআরের নামে আদালতে মামলা ঠুকে দেন। কেননা তখন প্রণতির বয়স ছিল মাত্র ১৭ বছর। ঝামেলায় পড়ে উভয় পরিবার। অবশেষে আইনি মারপ্যাঁচ এড়াতে দুই পরিবারের সম্মতিতে এক বছর বিয়ে পিছিয়ে দেওয়া হয়। ততদিনে অষ্টাদশী রমণী প্রণতি। ২০১১ সালে চারহাত এক হয় এনটিআর-প্রণতি জুটির।

বিনোদন ডেস্ক

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *