Home / Entertainment / নাঈমের উপস্থাপনায় অতিথি মেহজাবীন ও তাসনিয়া ফারিণ

নাঈমের উপস্থাপনায় অতিথি মেহজাবীন ও তাসনিয়া ফারিণ

বিভিন্ন প্রতিষ্ঠানে শোরুম বা পণ্যের উদ্বোধনী অনুষ্ঠানে তারকাদের উপস্থিতি নতুন কিছু নয়। এরকম একটি আয়োজনে সম্প্রতি উপস্থিত ছিলেন জনপ্রিয় তিন অভিনয়শিল্পী এফএস নাঈম, মেহজাবীন চৌধুরী ও তাসনিয়া ফারিণ। 

সম্প্রতি ইকর্মাস প্রতিষ্ঠান পাইকারি ডট কম বিডি’র মেম্বারশিপ প্রোগ্রামের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে। এখানেই অন্যান্য অতিথিদের সঙ্গে উপস্থিত ছিলেন এ তিন তারকা। প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে তাদের ব্যতিক্রমী মেম্বারশীপ প্রোগ্রামের সূচনা ঘোষণা করে। 

প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা নাবির হোসেন জানান, এ প্রোগ্রামের আওতায় নির্দিষ্ট পরিমাণের ফি দিয়েই যে কেউ প্রতিষ্ঠানের সদস্য হতে পারবেন এবং তারা পাবেন বিনা লাভে বিক্রি হওয়া পণ্য কেনার সুযোগ। 

আয়োজন প্রসঙ্গে মেহজাবীন বলেন, ‘অনলাইনে বিনা লাভে কেউ পণ্য বিক্রি করছে, এটা সত্যিই ব্যতিক্রম!’ তাসনিয়া ফারিণ বলেন, ‘এ প্রতিষ্ঠানের এমন উদ্যোগ প্রশংসনীয়।’ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এফ এস নাইম। সহযোগিতায় ছিলেন সারা। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন গায়ক আলী হাসান।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *