
রুশো ব্রাদার্সের গ্লোবাল স্পাই থ্রিলার 'সিটাডেল'-এ দেখা যাবে প্রিয়াংকা চোপড়াকে। ২৮ এপ্রিল অ্যামাজন প্রাইম ভিডিও ইন্ডিয়াতে মুক্তি পাবে ‘সিটাডেল’। সেখানে ‘গেম অফ থ্রোনস’খ্যাত রিচার্ড ম্যাডেনের বিপরীতে দেখা যাবে প্রিয়াংকাকে। প্রিয়াংকা ও রিচার্ডকে নাদিয়া সিং এবং ম্যাসন কেনের ভূমিকায় দেখা যাবে, যারা কিনা অভিজাত গুপ্তচর সংস্থার সদস্য, সারাবিশ্বের সন্ত্রাসী সংগঠনগুলোর ওপর নজর রাখেন।
rnrn
'সিটাডেল'-এ অভিনয় করতে গিয়ে রিচার্ড ম্যাডেনের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যেও অভিনয় করতে হয়েছে প্রিয়াংকাকে। রিচার্ডের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় নিয়ে সম্প্রতি ই-টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে কথা বলেছেন রিচার্ড ও প্রিয়াংকা।
rnrn
সিরিজটিতে প্রিয়াংকার সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় নিয়ে রিচার্ড ম্যাডেন বলেন, চিত্রনাট্য নিয়ে কাজ করার সময় আমরা পরস্পরের সম্পর্কে জানি, অ্যাকশন দৃশ্যগুলোর অনুশীলনের সময় সে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়। আমরা পরস্পরকে পছন্দ করি। এর ফলে কাজটা (পর্দায় অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়) সহজ হয়ে যায়।
rnrn
একই বিষয়ে প্রিয়াংকা বলেন, আমাদের মধ্যে একটা কমন ব্যাপার আছে—দুজনেই প্রস্তুতিনির্ভর শিল্পী, যা বরফ গলাতে সাহায্য করেছে।
rnrn
পর্দায় অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা নিয়ে উত্তর দিলেও রিচার্ড হাসতে হাসতে বলেন, আমরা আসলে বিষয়টি এড়িয়ে যেতে চাইছিলাম।
rnrn
পরে ক্যামেরার সামনে সহ-অভিনেতার সঙ্গে ঘনিষ্ঠ হওয়া নিয়ে আরও বিস্তারিতভাবে প্রিয়াংকা বলেন, আমরা একে অপরকে সাহায্য করেছি। কখনো কোনো ক্যামেরার আঙ্গিক নিয়ে আমার সমস্যা হলে ওকে তখন বলতাম হাত দিয়ে আমাকে আড়াল করতে। একে অপরকে সাহায্য না করলে দৃশ্যগুলো বাস্তবসম্মতভাবে শুট করা যেত না।
rnrn
প্রিয়াংকার ভাষ্যে— আসলে দর্শক দৃশ্যগুলোই পর্দায় দেখেন। কিন্তু শুটিংয়ের সময় আশপাশে অনেক লোকজন আমাদের ঘিরে থাকে।
rnrn
প্রসঙ্গত, ২০২১ সালে শুরু হয়েছিল এই স্পাই সিরিজটির শুটিং। ইউরোপের একাধিক জায়গায় এর শুটিং হয়েছে। প্রথম সিজনে মুক্তি পাচ্ছে ৬টি এপিসোড।
বিনোদন ডেস্ক





