Home / Entertainment / নতুন লুকে ভক্তদের নজর কাড়লেন নুসরাত

নতুন লুকে ভক্তদের নজর কাড়লেন নুসরাত

টালিপাড়ার যেসব অভিনেত্রীরা গ্ল্যামার এবং স্টাইলিংয়ের জন্য লাইমলাইটে থাকেন তাদের মধ্যে অন্যতম হলেন নুসরাত জাহান। সম্প্রতি নতুন এক লুকে ধরা দিয়েছেন তিনি। কখনও তাক লাগিয়েছেন সাদা ড্রেসে, কখনও আবার মিনি স্কার্টে। আর প্রতিটি পোশাকেই তাকে ফুটিয়ে তুলেছে নতুন রূপে। 

নুসরাত যে পোশাকেই আসুক, ঝড়ের গতিতে ভাইরাল হয় নেটপাড়ায়। কখনও তিনি এথনিকে ফটোশ্যুটে করেন, আবার কোনো কোনো সময়ে ধরা দেন চমৎকার পশ্চিমা পোশাকে। আর প্রতিবারই অনুরাগীদের মন জিতে নেন!

 

সম্প্রতি নতুন লুকের কিছু ছবি নিজের ইনস্টাগ্রাম আইডিতে শেয়ার করেছেন নুসরাত। সাদা ব্রিজি আউটফিট থেকে শুরু করে মিনি স্কার্ট, এক একটি সাজই মন কেড়েছে তার ভক্তদের। 

খুব নিপুণভাবে নুসরত নিজের ফ্যানদের জন্য ফ্যাশন গোলস সেট করেছেন। এই লুকটি ক্রিয়েট করতে নুসরত রয়্যাল ব্লু রঙের একটি টপ পরেছিলেন, যেটির সিলুয়েট অভিনেত্রীর লুকে বোল্ড ছোঁয়া দিয়েছিল। তার সৌন্দর্যকে পৌঁছে দিয়েছিল এক অন্য মাত্রায়।

নীল টপের সঙ্গে মানানসই মিনি স্কার্টও পরেছিলেন তিনি। যেটির রয়্যাল ব্লু ক্যানভাসের ওপরে সাদা ছোট ছোট ফ্লোরাল প্রিন্ট করা হয়েছিল।

 

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ফ্যাশন দুনিয়ায় ফ্লোরাল মোটিফ বেশ ট্রেন্ডিং। আন্তর্জাতিক তারকা থেকে শুরু করে ফ্যাশনিস্তারাও এই ট্রেন্ডে গা ভাসিয়েছেন। আর পিছিয়ে নেই টালি তারকারাও।

ফ্লোরাল ব়্যাপ অ্যারাউন্ড স্কার্ট, নীল টপের সাজে লুক সম্পূর্ণ করতে নুসরত একটি চমৎকার সানগ্লাসও পরেছেন। সাদা রঙের এই সানগ্লাসটি নুসরাতকে আরও বেশি ফুটিয়ে তুলে। 

আর সাদা রঙের লেয়ারড ড্রেসটি তার সাজে রেখেছিল এক অনন্য ছোঁয়া। এই পোশাকের উপরে সুন্দর এমব্রয়ডারি ওয়ার্কও করা হয়েছে। এই কথা স্বীকার করতে অসুবিধা নেই যে, ড্রেসটি স্টাইল করে এক প্রকৃত ফ্যাশনিস্তার পরিচয় দিয়েছিলেন বং ডিভা।

অভিনেত্রীর এই দুই লুকই গরমের জন্য পারফেক্ট। তাই এমন সময়ে এসব সুন্দর পোশাকে সাজতে পারেন আপনিও। তবে তার সঙ্গে মানানসই জুয়েলারি স্টাইল করতে ভুলবেন না!

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *