Home / Entertainment / নতুন বাড়ি কিনলেন অনন্যা পান্ডে

নতুন বাড়ি কিনলেন অনন্যা পান্ডে

প্রায় বছরখানেক প্রেমের পর সম্পর্কের কথা স্বীকার করেন বলিউড তারকা আদিত্য রায় কাপুর ও অনন্যা পান্ডে। 

সম্প্রতি করণ জোহরের ‘কফি উইথ করণ’-এর একটি পর্বে এসে আকার-ইঙ্গিতে নিজের ও আদিত্যের প্রেমের জল্পনায় সিলমোহর দিয়েছেন অনন্যা।

এদিকে বলিউডে ছবি হিট না হলেও আদিত্য রায়ের সঙ্গে হাত মিলিয়ে বলিপাড়ায় দর বাড়িয়ে চলেছেন অনন্যা। সদ্য বলিপাড়ায় পা রাখা অনন্যা এবার কিনে ফেলেছেন বিলাসবহুল বাড়ি!

অনন্যা নতুন বাড়ি কেনার খবর শেয়ার করেছেন সামাজিক মাধ্যমে। এতে তিনি লিখেছেন, আমার নিজের বাড়ি। আমার নতুন শুরু আপনাদের সবার ভালোবাসা চাই।

এদিকে অনন্যার এই পোস্ট ঘিরে চলছে হইচই। গুঞ্জনে ছড়িয়ে পড়া খবর অনুযায়ী, অনন্যা নাকি এবার বাবার বাড়ি ছেড়ে নিজের বাড়িতেই থাকতে চলেছেন।

শোনা যাচ্ছে, তার নাকি লিভ ইন সম্পর্কে থাকার প্ল্যান। আর লিভ ইন পার্টনার নাকি আদিত্য রায় কাপুরই! তবে এ বিষয়ে মুখ খুলেননি কেউ-ই।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *