Home / Entertainment / নতুন প্রেমে সারা আলী খান, প্রেমিক কে?

নতুন প্রেমে সারা আলী খান, প্রেমিক কে?

বলিউডের আলোচিত অভিনেত্রী সারা আলী খান যতটা না অভিনয়ের কারণে শিরোনামে থাকেন, তার চেয়েও বেশি আলোচনায় আসেন ব্যক্তিগত সম্পর্ক ও প্রেমের গুঞ্জন ঘিরে। এবারও তার ব্যতিক্রম হয়নি। সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিও ঘিরে ফের শুরু হয়েছে নতুন প্রেমের আলোচনা।

ভিডিওতে দেখা যায়, সারা আলী খান এক গুরুদ্বার থেকে বের হচ্ছেন। তার পাশে রয়েছেন মডেল ও রাজনীতির সঙ্গে জড়িত অর্জুন প্রতাপ সিং বাজওয়া। এই দৃশ্য সামনে আসতেই নেটদুনিয়ায় শুরু হয়ে যায় গুঞ্জন—এই অর্জুনই কি সারার নতুন প্রেমিক?

ভিডিওটি প্রথমে কেদারনাথ এলাকা থেকে ছড়িয়ে পড়ে। এরপর আরও একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় আসে, যেখানে গুরুদ্বারে সারা ও অর্জুনকে একসঙ্গে দেখা যায়। বেশ কয়েকটি পাপারাজ্জি পেজ থেকে ভিডিওগুলো ছড়িয়ে পড়ার পর সারা-অর্জুনকে ঘিরে প্রেমের গুঞ্জন আরও জোরালো হয়।

বিনোদনভিত্তিক জনপ্রিয় পোর্টাল পিঙ্কভিলা–এর প্রতিবেদনে বলা হয়েছে, সারার নতুন প্রেমিকের নাম অর্জুন প্রতাপ সিং বাজওয়া। তিনি পেশায় একজন মডেল, একইসঙ্গে রাজনৈতিক পরিবার থেকে আসা একজন উদীয়মান তরুণ। অর্জুনের বাবা ফতেহ সিং বাজওয়া পাঞ্জাব রাজ্য বিজেপির সহসভাপতি।

রাজনীতির পাশাপাশি মডেলিং ও সংগীত নিয়েও কাজ করছেন অর্জুন। বলিউডেও তার কিছু কাজ রয়েছে—বিশেষ করে প্রভুদেবার ‘সিং ইজ ব্লিং’ সিনেমায় সহকারী পরিচালক হিসেবে কাজ করার অভিজ্ঞতা আছে তার।

সারা আলী খান যদিও এই সম্পর্ক নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি, তবে এই নতুন গুঞ্জনে বেশ সরগরম বলিউড অঙ্গন। এর আগেও প্রয়াত সুশান্ত সিং রাজপুত ও অভিনেতা কার্তিক আরিয়ানের সঙ্গে সারার নাম জড়িয়েছিল প্রেমের গুঞ্জনে।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *